গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
গণমাধ্যম ডেক্স
ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যদি বাংলাদেশে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। যদি বাংলাদেশে পানি না আসে, তাহলে কোনো করিডর হবে না, কোনো ট্রানজিট হবে না। যদি বাংলাদেশের নদীতে পানি না আসে, তাহলে ভারতীয় কোনো চ্যানেল বাংলাদেশে চলবে না।’
রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন। জাতীয় যুব দিবস উপলক্ষে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘মওলানা ভাসানীর ইতিহাসকে স্মরণ করতে চাই, তিনি ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন। ইনশা আল্লাহ, যদি সে রকম কিছু হয়, আমরা আবারও লংমার্চের জন্য প্রস্তুত আছি।’
অর্থনীতি ও ঋণ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘সরকার এখন বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরছে ঋণের জন্য। কিন্তু সরকারকে কেউ বিশ্বাসও করছে না, ঋণ দিচ্ছে না। জাপান আমাদের বন্ধুরাষ্ট্র, জাপান বাংলাদেশে ইনভেস্ট করেছে অতীতেও। কিন্তু এই মাতারবাড়ী (গভীর সমুদ্রবন্দর) নিয়ে সরকার জাপানের সঙ্গে কী কী চুক্তি করছে, এটা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। এই চুক্তিতে ভারতকে কোনো ধরনের অবৈধ করিডর বা ট্রানজিটের সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে এটা বাংলাদেশের জনগণ রুখে দেবে, ইনশা আল্লাহ।’
সংবিধান সংশোধন নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সংবিধান সংশোধন নিয়ে সালাহউদ্দিন আহমদ (সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী) মতামত চেয়েছেন। সালাহউদ্দিন সাহেবের কাছে আমাদের কোনো মতামত দেওয়ার কিছু নেই। উনি কে মতামত চাওয়ার? তাঁরা এখন আলোচনার জন্য বিরোধী দলকে সেখানে যেতে বলছে, কিন্তু অনেক আগে নির্বাচনের আগেই আলোচনা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে নতুন করে আর কোনো আলোচনার কিছু নেই, এখন হচ্ছে বাস্তবায়নের সময়।’
অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করার দাবি জানান নাহিদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর অন্যথা হলে বাংলাদেশের জনগণ ও বিরোধী দল তা মানবে না।
শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে নাহিদ বলেন, ‘শ্রমিকেরা ন্যায্য মজুরির জন্য আন্দোলন করছেন। সরকার সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা বাড়িয়েছে, কিন্তু শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। আমরা এ বৈষম্য মানি না। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে সভাপতিত্ব করেন যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ফরহাদ সোহেল।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পুলিশ সদস্যের ওপর শ্রমিকদের হামলা, মোটরসাইকেলে আগুন
জাতীয় -
২
‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’
সারাবাংলা -
৩
জন্মদিনের প্রথম প্রহরেই চমকে দিলেন কিং!
জাতীয় -
৪
ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি
জাতীয় -
৫
পশ্চিম সাহারায় উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা, উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের
জাতীয় -
৬
শাহরুখের জন্মদিনে ‘মান্নাত’-এ কড়া নিরাপত্তা
জাতীয় -
৭
চট্টগ্রামে পুলিশ বক্সের কাছে ছিনতাইয়ের শিকার সাংবাদিক
জাতীয় -
৮
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সারাবাংলা -
৯
শামীম ওসমানের দেশে ফেরার ঘোষণায় যে হুমকি দিলেন বিএনপি নেতা
সারাবাংলা -
১০
গাজীপুরে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
জাতীয় -
১১
নেতানিয়াহুর বিরুদ্ধে ভোটের ফলকে ‘অবৈধ’ প্রমাণের চেষ্টার অভিযোগ
জাতীয় -
১২
শুধু একটা স্নাইপারের অভাব ছিল: প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে মন্তব্য করা যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
জাতীয় -
১৩
উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন
জাতীয় -
১৪
যুব এশিয়া কাপ জয়ের প্রত্যাশা, তবে ২০২৮ বিশ্বকাপই মূল লক্ষ্য
খেলাধুলা -
১৫
ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন