|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পুলিশ সদস্যের ওপর শ্রমিকদের হামলা, মোটরসাইকেলে আগুন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৩:২৯ এএম
৪৩৪ পঠিত
পুলিশ সদস্যের ওপর শ্রমিকদের হামলা, মোটরসাইকেলে আগুন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গাজীপুরে শ্রমিকদের ন্যুনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে চলা আন্দোলনের সময় পুলিশ সদস্য শাখাওয়াত হোসেন ইমতিয়াজের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। রোববার (১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল সা...

গাজীপুরে শ্রমিকদের ন্যুনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে চলা আন্দোলনের সময় পুলিশ সদস্য শাখাওয়াত হোসেন ইমতিয়াজের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

রোববার (১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে স্থানীয়রা তারা তাকে আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত পুলিশ সদস্য এসআই শাখাওয়াত হোসেন ইমতিয়াজ বর্তমানে টাঙ্গাইলের মির্জাপুর থানায় কর্মরত রয়েছেন।

তার পরিবার সূত্রে জানা যায়, গাজীপুর আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের অবরোধের মুখে পড়েন তিনি। এ সময় আন্দোলনকারী শ্রমিকরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

 

সূত্র: নতুন আরএসএস সোর্স