|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সংগ্রামী মায়ের পাশে মানবিক হাত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৫:৩০ পিএম
২৬৫ পঠিত
সংগ্রামী মায়ের পাশে মানবিক হাত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জীবনের এতগুলো দায়িত্ব পালন করার পরও তাঁর সংগ্রাম থেমে থাকেনি। বর্তমানে নিজের প্রতিবন্ধী ছেলের দেখাশোনা, ভরণপোষণ এবং সংসারের যাবতীয় দায়িত্ব তাঁকেই সামলাতে হচ্ছে। প্রতিনিয়ত দারিদ্র্য ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকা এই মায়ের পরিবারের জন্য এক দিনের খাবারের ব্যবস্থা করেছে ময়মনসিংহ বন্ধুসভা।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর জিথর গ্রামের বাসিন্দা মোছা. মালেখা। জীবনের দীর্ঘ পথচলায় তাঁকে পাড়ি দিতে হয়েছে অসংখ্য প্রতিকূলতা। স্বামী গিয়াস উদ্দিনের মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। সীমাহীন অভাব-অনটন ও নানা সংকটের মধ্যেও তিনি হাল ছাড়েননি। একাই পরম মমতা ও অসীম ধৈর্যের সঙ্গে পাঁচ মেয়েকে লালনপালন করে বড় করেছেন এবং তাঁদের বিয়ে দিয়েছেন।

জীবনের এতগুলো দায়িত্ব পালন করার পরও তাঁর সংগ্রাম থেমে থাকেনি। বর্তমানে নিজের প্রতিবন্ধী ছেলের দেখাশোনা, ভরণপোষণ এবং সংসারের যাবতীয় দায়িত্ব তাঁকেই সামলাতে হচ্ছে। প্রতিনিয়ত দারিদ্র্য ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকা এই মায়ের পরিবারের জন্য এক দিনের খাবারের ব্যবস্থা করেছে ময়মনসিংহ বন্ধুসভা। এ জন্য নগদ অর্থসহায়তা করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।

বোরহান উদ্দিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, মানবিকতা কোনো বড় আয়োজন কিংবা বিপুল অর্থের ওপর নির্ভরশীল নয়; বরং মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মানসিকতাই পারে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে।’

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা

সূত্র: প্রথম আলো