ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার: মিডিয়া লিটারেসিতে সহায়তায় তরুণদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
গণমাধ্যম ডেক্স
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘একবিংশ শতাব্দীর তরুণদের জন্য মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি স্কিলস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউনেসকো ঢাকা অফিস, মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প ‘ব্যালট’-এর যৌথ সহযোগিতায় ‘বিশ্ব মিডিয়া ও তথ্য সচেতনতা সপ্তাহ ২০২৬’-এর দেশব্যাপী উদ্যাপনের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, সারা পৃথিবীর মতো বাংলাদেশও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তবে বর্তমান সরকার কঠোর নিয়ন্ত্রণের চেয়ে জনগণকে শিক্ষিত এবং সচেতন করার দিকে অগ্রাধিকার দিচ্ছে।
তরুণদের চেয়ে বয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যমের ভুল তথ্য বেশি প্রভাবিত করে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, বয়স্কদের সঠিক তথ্য নির্বাচনে সহায়তা করতে তরুণদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম আশিক মোসাদ্দিক, ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প ‘ব্যালট’ বাংলাদেশের প্রতিনিধি আন্দ্রেস দেল কাস্তিলো সানচেজ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক দিলারা বেগম। প্রবন্ধ আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক।
সেমিনার শেষে সপ্তাহব্যাপী মিডিয়া লিটারেসি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
খেলাধুলা -
২
আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেন গ্লেন ম্যাক্সওয়েল
জাতীয় -
৩
জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার
জাতীয় -
৪
মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প
জাতীয় -
৫
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
সারাবাংলা -
৬
চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী
জাতীয় -
৭
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
জাতীয় -
৮
সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি
জাতীয় -
৯
সৌদি আরবে প্রবাসীদের করণীয়-বর্জনীয় জানাল মন্ত্রণালয়
জাতীয় -
১০
১ লাখ ১৭ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার ২ কাতল
জাতীয় -
১১
জেলহত্যা দিবস আজ
জাতীয় -
১২
ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত
জাতীয় -
১৩
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
অর্থনীতি -
১৪
একই সড়ক সকালে জামায়াত এমপি, বিকেলে বিএনপির সাবেক এমপির উদ্বোধন
জাতীয় -
১৫
সিরাজগঞ্জে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী কারাগারে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন