সাতক্ষীরায় বিএনপি নেতার পাটের গুদামে অগ্নিকাণ্ড
গণমাধ্যম ডেক্স
সাতক্ষীরার কলারোয়ায় স্থানীয় বিএনপি নেতা গোলাম ফারুক মধুর একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লাখ টাকার পাট পুড়ে গেছে। সোমবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে গ্রামীণ ব্যাংক কার্যালয় সংলগ্ন ওই গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির।
পাট গুদামের মালিক গোলাম ফারুক মধু কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাশের বাড়ির ভাড়াটিয়ারা গুদামের দিক থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে গুদামে আগুন জ্বলতে দেখতে পান। খবর পেয়ে গুদামের মালিক গোলাম ফারুক মধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুদাম খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রামে ইউনিয়ন আ.লীগের সভাপতি আটক
খবর পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১১টা ৫৫ মিনিট থেকে ভোররাত ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে ঘটলো তাও নির্ণয় করা সম্ভব হয়নি।
গোলাম ফারুক মধু দাবি করেন, তার গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। তাই আগুনের ঘটনাটি পরিকল্পিত নাশকতা ও অগ্নিসংযোগ বলে তার সন্দেহ।
তিনি জানান, গুদামে মজুত থাকা প্রায় ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে গেছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৬৫ লাখ টাকা। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ওমরাহ প্যাকেজ পুরস্কার পেলেন উপায়ের ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার
জাতীয় -
২
চট্টগ্রামে ইউনিয়ন আ.লীগের সভাপতি আটক
জাতীয় -
৩
চট্টগ্রামে হাম যেন এক দুর্বিষহ যাত্রার নাম
জাতীয় -
৪
টেক্সটাইল শিক্ষার বৈশ্বিক রূপান্তরে ডিসেম্বরে চীনের সঙ্গে চুক্তি
জাতীয় -
৫
বরিশালে ‘ঘরের ভেতর অলৌকিক জোড়া কবর’, রহস্য উদঘাটন
জাতীয় -
৬
সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর
জাতীয় -
৭
সাফের প্রচারণা না থাকায় হতাশ, বাংলাদেশ দল নিয়ে ‘হাইপ’ দেখছেন বাফুফে সভাপতি
জাতীয় -
৮
প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে জরুরি অবস্থা, সংবিধান সংশোধনে নানা প্রস্তাব নিয়ে আলোচনা
জাতীয় -
৯
নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ, নিঃশর্ত ক্ষমা না চাইলে আদালতে আইনগত ব্যবস্থা
সারাবাংলা -
১০
বৈশ্বিক সংঘাতের নতুন বাস্তবতায় বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনৈতিক প্রস্তুতি
জাতীয় -
১১
সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার
জাতীয় -
১২
তাহসিফের মৃত্যু: দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার সন্দেহ রাষ্ট্রপক্ষের
জাতীয় -
১৩
ডেমোক্র্যাটরা জিতলে সব বিলে ভেটো দেব: ট্রাম্প
জাতীয় -
১৪
মাঝনদীতে নৌকায় যমজ সন্তানের জন্ম, দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু
জাতীয় -
১৫
নারায়ণগঞ্জেও সংঘর্ষ, আহত ৯ পুলিশ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন