|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চট্টগ্রামে ইউনিয়ন আ.লীগের সভাপতি আটক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:৩৮ পিএম
২৫৫ পঠিত
চট্টগ্রামে ইউনিয়ন আ.লীগের সভাপতি আটক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও ৮ নম্বর কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরের জিইসি মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।  জানা...
চট্টগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও ৮ নম্বর কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরের জিইসি মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।  জানা গেছে, তার বিরুদ্ধে পটিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় বিস্ফোরক, হামলা, হত্যাচেষ্টা ও নাশকতার একাধিক মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আবুল কাশেমের বিরুদ্ধে পটিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। এসব মামলায় বিস্ফোরক, হামলা, হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগ আনা হয়েছে। এর আগে বাকলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। ২০২৪-২৫ সালেও বিভিন্ন ঘটনায় তিনি একাধিকবার আটক হয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছিলেন আবুল কাশেম। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা, টেন্ডার ও জমি দখল এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ও পরবর্তী সময়ে তার অনুসারীদের বিরুদ্ধেও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘বিকেল ৫টার দিকে জিইসি মোড় থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: নতুন আরএসএস সোর্স