|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ০৫:৩০ পিএম
২৬৯ পঠিত
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
হবিগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে জামাতা অলিউর রহমান অলি নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক কাকন দে এ রায়...

হবিগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে জামাতা অলিউর রহমান অলি নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক কাকন দে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৫ জুন নিহত জাহানারা বেগমকে কৌশলে সাতছড়ি জাতীয় উদ্যানের বেতবাগানে নিয়ে যান তার মেয়ের জামাতা অলিউর রহমান অলি। সেখানে তাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। এ ঘটনায় নিহতের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে অলির বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলায় মোট ২১ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে রাষ্ট্রপক্ষের ১৬ জন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এ ছাড়া ময়নাতদন্ত প্রতিবেদন, ঘটনাস্থলের জব্দতালিকাসহ বিভিন্ন পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গুলজার খান। তিনি বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

সূত্র: কালবেলা