|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৬:৪৯ পিএম
২৪১ পঠিত
এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে বিসিএস (পুলিশ) ক্যাডারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজি) হিসেবে পদায়ন করা...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে বিসিএস (পুলিশ) ক্যাডারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। 

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের ৭ জন কর্মকর্তার বদলি ও পদায়নের বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলো-

মো. আহসান হাবীব পলাশ, বর্তমান কর্মস্থল- মহাপরিচালক (অতিরিক্ত আইজি), এসআরবি, ঢাকা। 

বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা।

ফারুক আহমেদ বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা। 

বদলি/পদায়নকৃত কর্মস্থল- মহাপরিচালক (অতিরিক্ত আইজি), এসআরবি, ঢাকা।

মো. সায়েদুর রহমান: বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা। 

বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা।

গাজী জসীম উদ্দিন: বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা। 

বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগ, ঢাকা।

ইসরাইল হাওলাদার: বর্তমান কর্মস্থল- পুলিশ কমিশনার (ডিআইজি), জিএমপি, গাজীপুর (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। 

বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা।

মো. আশিক সাঈদ: বর্তমান কর্মস্থল- ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী। 

বদলি/পদায়নকৃত কর্মস্থল- পুলিশ কমিশনার (ডিআইজি), জিএমপি, গাজীপুর।

মীর আশরাফ আলী: বর্তমান কর্মস্থল- ডিআইজি, রেলওয়ে পুলিশ। বদলি/পদায়নকৃত কর্মস্থল- ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী।

সূত্র: নতুন আরএসএস সোর্স