|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

নির্বাচনে হেরে ব্রাজিল থেকে পালিয়েছেন বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র

Super Admin

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ০৮:৪৪ এএম
১৯৮ পঠিত
নির্বাচনে হেরে ব্রাজিল থেকে পালিয়েছেন বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হওয়ার পর ব্রাজিলের কট্টর ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারো দেশটি থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন বলে জানা গেছে। ব্রাজিলের নির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভা এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট...

রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হওয়ার পর ব্রাজিলের কট্টর ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারো দেশটি থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন বলে জানা গেছে। ব্রাজিলের নির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভা এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ফ্লাভিও ও তার পরিবারের সদস্যদের ভিসা দেবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত এ খবরের এক দিন আগে অর্থ পাচারের অভিযোগের তদন্তের অংশ হিসেবে ফ্লাভিওর পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। তবে ফ্লাভিও কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার তিনি বলেছিলেন, দেশ ছাড়ার কথা কখনো ভাবেননি এবং বিরোধী দলের নেতৃত্ব দিতে ব্রাজিলেই থাকবেন।

রাজনীতিবিদের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদ ওয়েবসাইট মেট্রোপোলস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বোলসোনারো ফ্লোরিডায় অবতরণ করবেন এবং রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা করছেন। ওয়েবসাইটটি আরও জানায়, ‘ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।’

ফ্লাভিওর বাবা ব্রাজিলের সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারো। গত ২৫ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লাভিও বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে ৪৪ লাখের বেশি ভোটের ব্যবধানে হেরে যান। প্রথমে তিনি ফল মেনে নিতে অস্বীকৃতি জানান এবং নির্বাচন বাতিলের উদ্যোগ নেওয়ার কথা বলেন। পরে তার দল নির্বাচনের ফল মেনে নেয়।

মঙ্গলবার নিজের ৮১তম জন্মদিনের অনুষ্ঠানে লুলা বলেন, দেশ ছেড়ে চলে যাওয়া ফ্লাভিওর জন্য লজ্জাজনক। নির্দোষ হলে তার ব্রাজিলেই থেকে নিজের পক্ষে প্রমাণ দেওয়ার কথা ছিল বলে মন্তব্য করেন তিনি।

বলসোনারোর পালিয়ে যাওয়ার আপাত সিদ্ধান্তের নিন্দা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। ব্রাসিলিয়ায় তার ৮১তম জন্মদিন উদযাপনের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘যে নিজের দেশ থেকে পালিয়ে যায়, তার নিশ্চয়ই কিছু লুকানোর আছে। বলসোনারো পরিবারের কাছে ব্রাজিল দ্বিতীয় দেশ। তাদের প্রথম মাতৃভূমি হলো যুক্তরাষ্ট্র। ব্রাজিল ছেড়ে চলে যাওয়া লজ্জাজনক।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, তার কাছে নির্বাচনটি কারচুপিপূর্ণ বলে মনে হয়েছে। তবে ভোটে অনিয়মের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভোটগ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও এতে নির্বাচনের ফল বদলে যাওয়ার সম্ভাবনা ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হোয়াকিন কাস্ত্রো প্রশ্ন তুলেছেন, ফ্লাভিওর ব্রাজিল ছাড়ার ঘটনায় ট্রাম্প প্রশাসনের কোনো ভূমিকা ছিল কি না। তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার ও মুদ্রা পাচারের অভিযোগের তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কংগ্রেসের কাছে প্রশাসনের ব্যাখ্যা দেওয়া উচিত।

সূত্র: আলজাজিরা; এপি; রয়টার্স; গার্ডিয়ান

সূত্র: নতুন আরএসএস সোর্স