ছাড় কম দেওয়ায় মোহাম্মদপুরের সিটি হাসপাতালে হামলা-ভাঙচুরের অভিযোগ
গণমাধ্যম ডেক্স
চিকিৎসা বিলের ওপর প্রত্যাশিত ছাড় না দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৩টার দিকে একদল যুবক হাসপাতালটিতে এ হামলা চালায়। এতে হাসপাতালের প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, হামলায় সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী জড়িত। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চিকিৎসক শহীদুল বারী। তিনি জানান, রাত ৩টার দিকে একদল যুবক আকস্মিকভাবে হাসপাতালে এসে হামলা চালায়। ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলে মনে করছেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আসমা নামের এক রোগীর চিকিৎসার বিল থেকে কিছু টাকা ছাড় দেওয়ার অনুরোধ জানান তার স্বজনরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু টাকা ছাড় দিলেও স্বজনরা আরও ছাড় দাবি করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে যান। এর কিছুক্ষণ পর কয়েকজন যুবক হাসপাতালে জড়ো হয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
হামলার সময় হাসপাতালের নিচতলার অভ্যর্থনাকেন্দ্রের (রিসেপশন) আসবাবপত্র, বসার জায়গা ও বাউন্ডারির কাচ ভাঙচুর করা হয়।
সিটি হাসপাতাল লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ উসমান গনী জানান, তারা কিছু বুঝে ওঠার আগেই এসে হামলা চালায়। এই হামলায় গ্রাফিক আর্টস কলেজের ভেতর থেকে লোকজন এসেছিল। ধারণা করা হচ্ছে, তারা কলেজটির আবাসিক হলের ছাত্র।
তিনি আরও বলেন, হামলাকারীরা হাসপাতালের নিচতলায় থাকা বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চালিয়েছে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের ধারণা।
এদিকে, ঘটনার পর বুধবার সকালে পুলিশের কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। এ বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হামলার ঘটনায় হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
জন্মদিনের আগেই কোহলির উপহার, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারলো নিউজিল্যান্ড
খেলাধুলা -
২
বিস্ফোরক ও নাশকতা মামলায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তার
জাতীয় -
৩
শ্রমিকদের বেতন কাঠামো দ্রুত পুনর্বিন্যাসের আহ্বান বিরোধীদলীয় নেতার
জাতীয় -
৪
পিরোজপুরে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ ও স্যানিটারি টয়লেট নির্মাণ
জাতীয় -
৫
ডেঙ্গুতে মৃত্যু সাড়ে ৪শ ছুঁই ছুঁই
জাতীয় -
৬
আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
জাতীয় -
৭
মিসৌরিতে গর্ভপাতের অধিকার সীমিত করার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটারদের
জাতীয় -
৮
সিরিজ বাঁচানো ম্যাচের আগে লিটনকে নিয়ে যে বার্তা কোচের
জাতীয় -
৯
নদীভাঙন এলাকার শিশুদের মধ্যে গাছ বিতরণ
জাতীয় -
১০
গাজীপুরে সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে গেলেন শ্রমিকেরা
জাতীয় -
১১
আঁখির শিক্ষক থেকে জার্মানিতে উচ্চশিক্ষা অর্জনের গল্প
জাতীয় -
১২
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ৪টির সিদ্ধান্ত স্থগিত
জাতীয় -
১৩
দুদকের সংবাদ সম্মেলন নিয়ে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর
জাতীয় -
১৪
ফের রিমান্ডে দিশা: ৭ কারণ জানতে চায় তদন্তকারীরা
জাতীয় -
১৫
সিলেট টেস্টের আগে আইসিসি থেকে টাইগার ক্রিকেটারদের মিলল দুঃসংবাদ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
Test Sports News 3
খেলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন