|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কেউ পারেনি যা তাই করে কোহলির নতুন বিশ্বরেকর্ড

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:৫২ পিএম
৩০৩ পঠিত
কেউ পারেনি যা তাই করে কোহলির নতুন বিশ্বরেকর্ড
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বয়স তার কাছে একটা সংখ্যা মাত্র। আরও একবার সেটা প্রমাণ করলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই গড়লেন নতুন ইতিহাস। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ৩৭ বছর বয়সি এই ব্যাটার।  ইতিহাস গড়া থেকে মাত্র ১২ রান...

বয়স তার কাছে একটা সংখ্যা মাত্র। আরও একবার সেটা প্রমাণ করলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই গড়লেন নতুন ইতিহাস। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ৩৭ বছর বয়সি এই ব্যাটার। 
ইতিহাস গড়া থেকে মাত্র ১২ রান দূরে ছিলেন কোহলি। অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম ম্যাচেই পূর্ণ করলেন তা। বিশ্বের আর কোনও ব্যাটারের এই নজির নেই। নিজের ইনিংসের ১৩তম বলে এই কৃতিত্ব অর্জন করেন বিরাট। সপ্তম ওভারে কাইল জেমিসনের বল লং লেগের দিকে ঠেলে এক রান নিয়ে পৌঁছে যান ১৩ হাজার রানে।

রিকি পন্টিংকে পেছনে ফেললেন কোহলি
একদিনের ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করে সর্বাধিক রান করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার সংগ্রহ ১২৬৬২ রান। এই তালিকায় কোহলি ছাড়া আর কোনো ব্যাটার ১০ হাজার রানের গণ্ডি পেরোতে পারেননি। এবার ১৩ হাজার রানের গণ্ডি পার করে নতুন রেকর্ড গড়লেন বিরাট। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা। তার সংগ্রহ ৯৭৪৭ রান। চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস (৭৭৭৪ রান) এবং পঞ্চম স্থানে কিউয়ি তারকা কেন উইলিয়ামসন (৬৫০৪ রান)।

সূত্র: নতুন আরএসএস সোর্স