|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সুন্দরবনের ক্ষতি হলে বন্ধ হবে ১৮ রিসোর্ট: পরিবেশ প্রতিমন্ত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:২০ পিএম
২৭৫ পঠিত
সুন্দরবনের ক্ষতি হলে বন্ধ হবে ১৮ রিসোর্ট: পরিবেশ প্রতিমন্ত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের ক্ষতি হলে বনসংলগ্ন ১৮টি রিসোর্ট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। রিসোর্টগুলোতে পরিবেশগত ক্ষতি, শব্দদূষণ, হরিণ শিকার কিংবা বন্য প্রাণীর নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো কর্মকাণ্ড...

সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের ক্ষতি হলে বনসংলগ্ন ১৮টি রিসোর্ট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। রিসোর্টগুলোতে পরিবেশগত ক্ষতি, শব্দদূষণ, হরিণ শিকার কিংবা বন্য প্রাণীর নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো কর্মকাণ্ড হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এসবের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের আওতাধীন এলাকায় গড়ে ওঠা ১৮টি রিসোর্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে পরিবেশ অধিদপ্তর খুলনা কার্যালয় এবং বন বিভাগের বাগেরহাট ও মোংলা এলাকার কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমে সুন্দরবনের পরিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে বন বিভাগের অনুমতি ছাড়া অবৈধভাবে রিসোর্ট গড়ে তোলার বিষয়টি এসেছে। এসব স্থাপনায় কোনো অবৈধ কর্মকাণ্ড চলছে কি না এবং সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ক্ষতি হচ্ছে কি না, তা সরেজমিনে দেখতে এসেছেন তারা।

তিনি বলেন, রিসোর্টগুলোতে শব্দদূষণ, হরিণ শিকারসহ বনের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এসব রিসোর্টে বিদ্যুতের জন্য সৌরশক্তি ব্যবহারের সুযোগ রয়েছে। সেখানে জেনারেটর চালানো যাবে না, শব্দদূষণও করা যাবে না। পরিবেশের ক্ষতি হয়, এমন কোনো কার্যক্রম বরদাশত করা হবে না।

শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কেউ সেই নিরাপত্তা বিঘ্নিত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে অন্যদেরও সতর্ক করা হবে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, আপাতত রিসোর্টগুলো ঘুরে পরিবেশের ক্ষতিকর কোনো দিক তার চোখে পড়েনি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মন্ত্রণালয়ে বৈঠক করা হবে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর সুন্দরবনসংলগ্ন এলাকায় গড়ে ওঠা ১৮টি রিসোর্ট বন্ধের ঘোষণা দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। এর পরিপ্রেক্ষিতেই রিসোর্টগুলোর বৈধতা ও পরিবেশগত প্রভাব যাচাইয়ে প্রতিমন্ত্রী সরেজমিনে পরিদর্শন করেন।
 

সূত্র: নতুন আরএসএস সোর্স