|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্রমাণপত্র থাকার পরও স্বীকৃতি না পাওয়ার অভিযোগ মানিকগঞ্জের তিন মুক্তিযোদ্ধার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:৪৬ এএম
৩৩২ পঠিত
প্রমাণপত্র থাকার পরও স্বীকৃতি না পাওয়ার অভিযোগ মানিকগঞ্জের তিন মুক্তিযোদ্ধার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণপত্র থাকার পরও রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার অভিযোগ করেছেন মানিকগঞ্জের তিন ব্যক্তি। বিভিন্ন দপ্তরে আবেদন করেও স্বীকৃতি না পেয়ে জীবনের শেষ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি দিয়েছেন তারা। বুধবার (৪ নভেম্বর) দুপুর...

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণপত্র থাকার পরও রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার অভিযোগ করেছেন মানিকগঞ্জের তিন ব্যক্তি। বিভিন্ন দপ্তরে আবেদন করেও স্বীকৃতি না পেয়ে জীবনের শেষ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি দিয়েছেন তারা।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা এসব কথা জানান।

স্বীকৃতিবঞ্চিত তিন ব্যক্তি হলেন, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি গ্রামের মৃত ওয়াজউদ্দিন চৌধুরীর ছেলে মো. শহজাহান চৌধুরী, একই উপজেলার কুমারদহ গ্রামের মৃত কাজী আব্দুর রশিদের ছেলে কাজী শরীফ উদ্দিন এবং ঘিওর উপজেলার সিংজুরী গ্রামের মৃত ডাক্তার তালেবর আলীর ছেলে মো. সিদ্দিকুর রহমান বাচ্চু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা। এ বিষয়ে প্রয়োজনীয় প্রমাণপত্রও তাদের কাছে রয়েছে। এরপরও মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার আশায় বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার পাননি তারা।

ওই তিন মুক্তিযোদ্ধা আরও বলেন, জীবনের দীর্ঘ সময় পার করে এখন বার্ধক্যে পৌঁছেছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার বেদনা তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। জীবনের শেষ সময়ে এসে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়াই তাদের একমাত্র প্রত্যাশা।

বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা।

সূত্র: কালবেলা