|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইসরায়েলি হামলাকে সমর্থন করা জার্মানি যুদ্ধের অর্থনৈতিক বোঝা নিয়ে উদ্বিগ্ন: ইরান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:৪৬ এএম
৩৬৩ পঠিত
ইসরায়েলি হামলাকে সমর্থন করা জার্মানি যুদ্ধের অর্থনৈতিক বোঝা নিয়ে উদ্বিগ্ন: ইরান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইরানে ইসরায়েলি আগ্রাসনকে একসময় স্বাগত জানিয়েছিলেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তখন তার দাবি ছিল, ইসরায়েল ইরানে হামলা চালিয়ে ‘আমাদের হয়ে নোংরা কাজটি করছে’। অথচ কয়েক মাসের ব্যবধানে সেই মের্ৎসই এখন বলছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে তেহরানের পাল্টা পদক্ষেপের কারণে...
ইরানে ইসরায়েলি আগ্রাসনকে একসময় স্বাগত জানিয়েছিলেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তখন তার দাবি ছিল, ইসরায়েল ইরানে হামলা চালিয়ে ‘আমাদের হয়ে নোংরা কাজটি করছে’। অথচ কয়েক মাসের ব্যবধানে সেই মের্ৎসই এখন বলছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে তেহরানের পাল্টা পদক্ষেপের কারণে গত আট মাসে ইউরোপকে জ্বালানি ব্যয় বাবদ ১০০ বিলিয়ন ইউরোর বেশি অতিরিক্ত খরচ গুনতে হয়েছে। জার্মান চ্যান্সেলরের অবস্থানের এই পরিবর্তন নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। বুধবার (০৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘায়ি মের্ৎসের আগের ও সাম্প্রতিক বক্তব্যের তুলনা তুলে ধরেন। তিনি লেখেন, ‘জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস একসময় উৎসাহের সঙ্গে ঘোষণা দিয়েছিলেন, ইরানে হামলা চালিয়ে ইসরায়েল আমাদের হয়ে নোংরা কাজটি করছে। অথচ মাত্র কয়েক মাস পর সেই একই চ্যান্সেলর আক্ষেপ করছেন, এই যুদ্ধের কারণে ইউরোপীয় অর্থনীতির ১০০ বিলিয়ন ইউরো ক্ষতি হচ্ছে!’ গত ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মের্ৎস এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানে আগ্রাসনের ফলে ইউরোপকে বিপুল অর্থনৈতিক ব্যয়ের মুখে পড়তে হয়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। তবে ইরানের বিরুদ্ধে আঞ্চলিক উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুলের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন বাঘায়ি। ইরানি এই কর্মকর্তা বলেন, ‘এখন মের্ৎসের পররাষ্ট্রমন্ত্রীও ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পক্ষে সাফাই গাইতে বাধ্য হচ্ছেন বলে মনে হচ্ছে। তার মধ্যে এমন উদাসীনতা ও নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে যে, তিনি যুদ্ধের মানবিক মূল্য ও সংঘটিত যুদ্ধাপরাধের বিষয়টি স্বীকার করছেন না। এমনকি এই যুদ্ধ তার নিজের দেশ ও ইউরোপের অর্থনীতির যে ক্ষতি করছে, সেটিও উপলব্ধি করতে পারছেন না।’ পোস্টে ইংরেজি একটি প্রবাদ উল্লেখ করে বাঘায়ি লেখেন, ‘একবার দংশিত হলে মানুষ দুবার সতর্ক হয়।’ তবে জার্মান লোককবিতার একটি চরিত্রের নাম উল্লেখ করে তিনি মন্তব্য করেন, ‘হান্স গুক-ইন-ডি-লুফট (আকাশের দিকে তাকিয়ে থাকা হান্স) মনে হচ্ছে কোনো শিক্ষা নিতে অক্ষম।’ সূত্র : প্রেস টিভি

সূত্র: নতুন আরএসএস সোর্স