এনওসির জন্য ক্রিকেটারদের কাছে ১০ হাজার ডলার চায় পিসিবি
গণমাধ্যম ডেক্স
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-১০ লিগে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, খেলোয়াড় প্রতি ১০ হাজার মার্কিন ডলার নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ফি না দিলে কাউকে ছাড়পত্র দেওয়া হবে না। পিসিবির এই আকস্মিক শর্তে বিপাকে পড়েছে দলগুলো।
গত ৩০ সেপ্টেম্বর প্লেয়ার ড্রাফটের পর থেকেই পিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় ছিল লিগ কর্তৃপক্ষ। তবে ৭ নভেম্বর টুর্নামেন্ট শুরু হতে যাওয়ার কিছুদিন আগে পিসিবি এই অর্থ দাবির কথা জানায়। ড্রাফটে ৬টির মধ্যে ৫টি ফ্র্যাঞ্চাইজি মোট ১৬ জন পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল। এদের মধ্যে রয়েছেন নাসিম শাহ, শাদাব খান, মোহাম্মদ আমির, ফখর জামান ও ইফতিখার আহমেদের মতো তারকা খেলোয়াড়রা। পিসিবির এই অতিরিক্ত ফি দলগুলো পরিশোধ করবে, নাকি খেলোয়াড়রা নিজেদের বেতন থেকে দেবেন, তা নিয়ে এখনো কোনো সুরাহা হয়নি। অনেক ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে বিকল্প খেলোয়াড়ের সন্ধান শুরু করেছে।
পিসিবির এমন নীতি নতুন নয়। সম্প্রতি নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ক্ষেত্রেও খেলোয়াড় প্রতি ২৫ হাজার ডলার দাবি করেছিল তারা। ফলে বেশ কয়েকজন ক্রিকেটার টুর্নামেন্টে না খেলেই দেশে ফিরতে বাধ্য হন। মূলত যেসব লিগ থেকে পাকিস্তান ক্রিকেটের সরাসরি কোনো বাণিজ্যিক বা খেলোয়াড় আদান-প্রদানের সুবিধা নেই, সেসব টুর্নামেন্ট থেকে পিসিবি এই ফি আদায় করার নীতি গ্রহণ করেছে।
এছাড়া ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিশ্বজুড়ে পাকিস্তানি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ এমনিতেই সংকুচিত হচ্ছে। আইপিএল ছাড়াও ভারতীয় মালিকানাধীন দক্ষিণ আফ্রিকার ‘এসএ২০’-এর মতো লিগগুলোতে পাকিস্তানিদের নেওয়া হয় না। এমন অবস্থায় পিসিবির খামখেয়ালি এনওসি নীতি ও আর্থিক দাবির কারণে ক্রিকেটারদের আন্তর্জাতিক লিগে খেলার ভবিষ্যৎ আরও জটিল হয়ে উঠছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সামান্তার পদত্যাগ নিয়ে মাহফুজ-জারার প্রতিক্রিয়া
জাতীয় -
২
জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি, মাটির নিচে গোপন ট্যাংক
সারাবাংলা -
৩
সিলেট টেস্টে প্রথম ইনিংসেই বড় সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের
জাতীয় -
৪
আন্তর্জাতিক এমির মঞ্চে বিজয় সেতুপতি
জাতীয় -
৫
‘জাতীয় ফুপু’খ্যাত দীপার নতুন সিদ্ধান্ত
বিনোদন -
৬
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হায়দরাবাদে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
আন্তর্জাতিক -
৭
চীনে ইয়াওকান-৫১ স্যাটেলাইটের নতুন গুচ্ছ উৎক্ষেপণ
আন্তর্জাতিক -
৮
মার্কিন চাপে ইরান হয়ে তুর্কমেনিস্তানের গ্যাস আমদানি বন্ধ করলো তুরস্ক
আন্তর্জাতিক -
৯
'আমি ছাড়া কেউ তাঁকে বলতে পারে না তিনি কী করবেন': যুক্তরাষ্টের প্রথম মুসলিম সিনেটরের স্ত্রী কে এই শক্তিময়ী নারী সারাহ জুকাকু
জাতীয় -
১০
টাইমড আউট: নাজমুল–সাকিবের বিতর্কিত কাণ্ডে আজ নড়েচড়ে বসেছিল ক্রিকেট–বিশ্ব
জাতীয় -
১১
ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি
জাতীয় -
১২
ডাক্তার তো দিতেই পারেন না, পোস্ট ভূরি ভূরি খালি: সমাজকল্যাণমন্ত্রী
জাতীয় -
১৩
মাথায় আঘাত করে ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই, তাতে ছিল না স্বর্ণালংকার
জাতীয় -
১৪
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাদাপোশাকে পুলিশের তল্লাশি, এরপর যা ঘটল
জাতীয় -
১৫
যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুতে মৃত্যু, বাংলাদেশেও সতর্কতার প্রয়োজন
লাইফস্টাইল
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন