এক ম্যাচে রেকর্ড ৫৩ লাল কার্ড, আর্জেন্টিনাকে টপকে ব্রাজিলের রেকর্ড
গণমাধ্যম ডেক্স
ফুটবল মাঠে নজিরবিহীন হিংসাত্মক ঘটনায় বিশ্বরেকর্ড গড়েছে ব্রাজিল। দেশটির অনূর্ধ্ব-২০ রাজ্য চ্যাম্পিয়নশিপে উবেরলান্দিয়া ও মামোরের মধ্যকার ম্যাচে রেফারি একসঙ্গে ৫৩টি লাল কার্ড দেখিয়েছেন। এর মধ্য দিয়ে ভেঙে গেছে ২০১১ সালের আর্জেন্টিনার ঘরোয়া লিগের ৩৬ লাল কার্ডের দীর্ঘদিনের রেকর্ড। ইয়াহু স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিনাস জেরাইস ফুটবল ফেডারেশনের প্রকাশিত রেফারির ম্যাচ রিপোর্ট অনুযায়ী, রোমাঞ্চকর ম্যাচটি মামোরী ৩-১ গোলে জেতার পর যোগ করা সময়ের নবম মিনিটে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। গোল উদযাপনের সময় মামোরের এক খেলোয়াড় প্রতিপক্ষ বেঞ্চের দিকে উসকানিমূলক অঙ্গভঙ্গি করলে উবেরলান্দিয়ার এক কোচিং স্টাফ মাঠে ঢুকে তাকে ধাক্কা দেন। মুহূর্তের মধ্যে পুরো স্টেডিয়াম এক ভীতিকর রণক্ষেত্রে রূপ নেয়।
উভয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা কিল-ঘুসি ও লাথি মারামারিতে জড়িয়ে পড়েন। চরম বিশৃঙ্খলার কারণে রেফারি ফার্নান্দো পাত্রিক মোদেস্তো মাঠেই সবাইকে শারীরিকভাবে লাল কার্ড দেখাতে পারেননি। পরবর্তীতে অফিশিয়াল প্রতিবেদনে উবেরলান্দিয়ার ২৪ জন এবং মামোরের ২৯ জনসহ মোট ৫৩ জনকে বহিষ্কার করা হয়। এর মধ্যে ৪৩ জন খেলোয়াড়, ৮ জন কোচিং স্টাফ ও ২ জন ক্লাব কর্মকর্তা রয়েছেন।
মূলত ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। ৫২ মিনিটে উবেরলান্দিয়ার এক খেলোয়াড় লাল কার্ড দেখলে ক্ষিপ্ত হয়ে ক্লাবটির ৩ জন কর্মকর্তা মাঠে ঢুকে রেফারিকে প্রাণনাশের হুমকি দেন। তখন ম্যাচ প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে। এরপর খেলার শেষ দিকে বল-বয় ও স্টাফদের তাণ্ডব এবং ড্রেসিংরুমে ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপ ও মামলা দায়ের করতে হয়েছে।
এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের ম্যাচে অ্যাতলেটিকো ক্লায়পোলে ও ভিক্তোরিয়ানো আরেনাসের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৬ জনকে লাল কার্ড দেখানো হয়েছিল। যা ছিল এতদিন পর্যন্ত সর্বোচ্চ কার্ড দেখার গিনেজ রেকর্ড।
সূত্র: ইয়াহু স্পোর্টস।
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব, বললেন ইনফান্তিনো
খেলাধুলা -
২
সহজেই নষ্ট হচ্ছে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক, কারণ কী
জাতীয় -
৩
বর্ষপূর্তি উপলক্ষে স্পার্ক গিয়ারে পোশাকসহ বিভিন্ন পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
জাতীয় -
৪
পাকিস্তানি ঐতিহ্যের ছোঁয়ায় মিস ইউনিভার্সের মঞ্চে মিসবাহ
লাইফস্টাইল -
৫
আলোচনায় রোনালদোর জার্সি, পর্তুগাল কি পারবে অবসরে পাঠাতে?
জাতীয় -
৬
সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় -
৭
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
জাতীয় -
৮
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি
জাতীয় -
৯
হাসানের ৬ শিকারের দিনে বাংলাদেশ হারাল ৩ উইকেট
জাতীয় -
১০
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
বিনোদন -
১১
জাতীয় চার নেতার নামের জাহাজের নাম বদল
জাতীয় -
১২
কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী, নেওয়া হলো হাসপাতালে
সারাবাংলা -
১৩
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২
জাতীয় -
১৪
পটুয়াখালীতে বিএনপির কার্যালয় ভেঙে ৩২ ইঞ্চি এলইডি নিয়ে গেল দুর্বৃত্তরা
জাতীয় -
১৫
৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন