কোমোর ৯ গোলের রেকর্ডের পর পা মাটিতেই রাখতে বলছেন ফ্যাব্রেগাস
গণমাধ্যম ডেক্স
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব লেন্সের মাঠে ৯-১ গোলের রেকর্ড জয়ে ইতিহাস গড়েছে ইতালির কোমো১৯০৭। জয়ের পর শিষ্যদের বিনয়ী থাকার পরামর্শ দিয়েছেন কোচ সেস ফ্যাব্রেগাস। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় কোন ইতালিয়ান ক্লাবের অ্যাওয়ে ম্যাচে এত বড় জয় এটিই প্রথম। চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। মঙ্গলবার রাতে কোমোর তাসোস ডুভিকাস তুলে নেন দুর্দান্ত হ্যাটট্রিক। নিকো পাজ, লুকাস দা কুনহা, মার্ক-অলিভার কেম্পফ, মাটিয়া লিবারালি, মার্টিন বাতুরিনা এবং মাত্তেও পাপাসিওলি একটি করে গোল করেন। জয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ইউরোপসেরার লিগপর্বে টেবিলের চারে উঠে এসেছে দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের টানা ষষ্ঠ জয়ও। স্পেনিয়ার্ড ফ্যাব্রেগাসের শিষ্যরা যে ৯-১ গোলে জিতল, তাতে এপর্যন্ত চ্যাম্পিয়ন লিগে কোন একক ম্যাচে সর্বোচ্চ ৯ গোলের রেকর্ডে ভাগ বসিয়ে ফেলেছে বায়ার্ন মিউনিখের সঙ্গে। ২০২৪ সালে জার্মান জায়ান্টরা ডায়নামো জাগরেবকে ৯-২ গোলে হারিয়েছিল। ম্যাচের পর ফ্যাব্রেগাস বলেছেন, ‘এটি কোমো, আমাদের সমর্থক এবং এখানে ক্যারিয়ারের শুরুতে থাকা তরুণ ছেলেদের জন্য এক অসাধারণ রাত। তবে তাদের মাটিতে পা রাখতে হবে, বিনয়ী হতে হবে, ক্রমাগত শিখতে হবে। এখান থেকেই সবকিছু সহজ হয়ে যাবে এমন ভাবলে চলবে না। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।’ ‘আমি আনন্দিত। এটাই ফুটবল এবং সবকিছুই আমাদের পক্ষে গেছে। ছেলেরা দারুণ খেলেছে। তবে এখন আমাদের রোববারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিতে হবে।’ ম্যাচে একটি গোল হজম করায় অসন্তোষ প্রকাশ করেছেন কোমো কোচ, ‘আমরা যে গোলটি হজম করেছি, তাতে কিছুটা ক্ষুব্ধ। তিনটি পরিবর্তনের পর ডিফেন্সের কাঠামোয় কিছু বদল এসেছিল। তাছাড়া গোলটি করেছে আমার সাবেক সতীর্থ রুবেন আগুইলার। মোনাকোয় ওর সঙ্গে খেলেছি, ম্যাচ শেষে ওকে বললাম তোমাকে কখনও এমন গোল করতে দেখিনি! সত্যি বলতে গোলটি অসাধারণ ছিল।’ পরবর্তী ম্যাচ ও বাঁ-পায়ের খেলোয়াড়দের নিয়ে ফ্যাব্রেগাস বলেছেন, ‘শেষ দুটি ম্যাচ যখন দেখলাম পিএসজি ও বার্সেলোনার বিপক্ষে, তখনই ভেবেছিলাম শুরুর দিকের ম্যাচগুলো থেকে যতবেশি সম্ভব পয়েন্ট তুলে নিতে হবে। কোনকিছুই অসম্ভব নয়, তবে এই দুটি দল বাকিদের চেয়ে আলাদা পর্যায়ের। পথ এখনও অনেক বাকি। বাঁ-পায়ের খেলোয়াড়দের প্রতি আমার আলাদা দুর্বলতা রয়েছে। তারা একটু বিশেষ প্রতিভার অধিকারী হয়। তবে এত বাঁ-পায়ের খেলোয়াড় দলভুক্ত করা কোন পূর্বপরিকল্পনা ছিল না, এটি এমনিতেই হয়ে গেছে। সবচেয়ে বড় বিষয়, আমরা কেমন ফুটবল খেলতে চাই তা তারা বুঝতে পারছে।’
জাতীয় বিভাগের আরও খবর
-
১
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব, বললেন ইনফান্তিনো
খেলাধুলা -
২
সহজেই নষ্ট হচ্ছে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক, কারণ কী
জাতীয় -
৩
বর্ষপূর্তি উপলক্ষে স্পার্ক গিয়ারে পোশাকসহ বিভিন্ন পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
জাতীয় -
৪
পাকিস্তানি ঐতিহ্যের ছোঁয়ায় মিস ইউনিভার্সের মঞ্চে মিসবাহ
লাইফস্টাইল -
৫
আলোচনায় রোনালদোর জার্সি, পর্তুগাল কি পারবে অবসরে পাঠাতে?
জাতীয় -
৬
সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় -
৭
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
জাতীয় -
৮
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি
জাতীয় -
৯
হাসানের ৬ শিকারের দিনে বাংলাদেশ হারাল ৩ উইকেট
জাতীয় -
১০
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
বিনোদন -
১১
জাতীয় চার নেতার নামের জাহাজের নাম বদল
জাতীয় -
১২
কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী, নেওয়া হলো হাসপাতালে
সারাবাংলা -
১৩
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২
জাতীয় -
১৪
পটুয়াখালীতে বিএনপির কার্যালয় ভেঙে ৩২ ইঞ্চি এলইডি নিয়ে গেল দুর্বৃত্তরা
জাতীয় -
১৫
৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন