চাপা দিয়ে মোটরসাইকেলকে টেনে নিয়ে যায় বাস, কিশোরের মৃত্যুর ঘটনায় আগুন দিল জনতা
গণমাধ্যম ডেক্স
জয়পুরহাট শহরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী। ক্ষুব্ধ জনতা পরে বাসটিতে আগুন ধরিয়ে দেন। আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট সদর থানার কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে জয়পুরহাট-হিলি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আশিফ হোসেন (১৭) সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট শহরের জয়পুর সুইটস দোকানে কাজ করতেন। মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছিলেন একই গ্রামের নাইম (২২) ও জিহাদ (২০)। তাঁরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বাসটি জয়পুরহাট থেকে হিলির দিকে যাচ্ছিল। সকাল সোয়া ১০টার দিকে কাশিয়াবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয় বাসটি। এরপর বাসটি তিন আরোহীকে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যায়। স্থানীয় লোকজন বাসটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে বাসটি কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে পৌঁছালে ক্ষুব্ধ জনতা সেটি আটকে দেন। যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন ধরিয়ে দেন তাঁরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
বাসটি কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে পৌঁছালে স্থানীয় লোকজন সেটি আটকে দেন। যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন ধরিয়ে দেন তাঁরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, গুরুতর আহত আশিফকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে আছে। আহত দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
আধা ঘণ্টা পর বাসের আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানান জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. রুবেল রানা। তবে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব, বললেন ইনফান্তিনো
খেলাধুলা -
২
সহজেই নষ্ট হচ্ছে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক, কারণ কী
জাতীয় -
৩
বর্ষপূর্তি উপলক্ষে স্পার্ক গিয়ারে পোশাকসহ বিভিন্ন পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
জাতীয় -
৪
পাকিস্তানি ঐতিহ্যের ছোঁয়ায় মিস ইউনিভার্সের মঞ্চে মিসবাহ
লাইফস্টাইল -
৫
আলোচনায় রোনালদোর জার্সি, পর্তুগাল কি পারবে অবসরে পাঠাতে?
জাতীয় -
৬
সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় -
৭
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
জাতীয় -
৮
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি
জাতীয় -
৯
হাসানের ৬ শিকারের দিনে বাংলাদেশ হারাল ৩ উইকেট
জাতীয় -
১০
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
বিনোদন -
১১
জাতীয় চার নেতার নামের জাহাজের নাম বদল
জাতীয় -
১২
কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী, নেওয়া হলো হাসপাতালে
সারাবাংলা -
১৩
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২
জাতীয় -
১৪
পটুয়াখালীতে বিএনপির কার্যালয় ভেঙে ৩২ ইঞ্চি এলইডি নিয়ে গেল দুর্বৃত্তরা
জাতীয় -
১৫
৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন