|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০২:১৯ পিএম
২৮৯ পঠিত
নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মজুরি বৃদ্ধির ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন। কোথাও নতুন করে বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গত কয়েক দিনের সহিংসতায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত...
নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মজুরি বৃদ্ধির ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন। কোথাও নতুন করে বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গত কয়েক দিনের সহিংসতায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ছয় প্লাটুন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কসহ (লিংক রোড) জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় শ্রমিকদের কোনো বিক্ষোভ বা সড়ক অবরোধ করতে দেখা যায়নি। আন্দোলনে অংশ নেওয়া শিল্পকারখানার শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। পুলিশ জানায়, শ্রমিক আন্দোলনের চতুর্থ দিনে নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নতুন করে বিশৃঙ্খলা এড়াতে জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও এসআরবি সদস্যরা মাঠে থেকে নজরদারি করছেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা আমরা করছি না। তবুও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিগত দিনের সহিংসতার ঘটনায় আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সিসিটিভি ও বিভিন্ন ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।’ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নিয়োজিত রয়েছেন। জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে। এর আগে গত তিন দিন ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আন্দোলনের আড়ালে নাশকতা উসকে দেওয়ার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।

সূত্র: কালবেলা