ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
গণমাধ্যম ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে কসবা পৌর সুপার মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন পৌর শ্রমিক দলের সদস্য হোসেন মিয়া (৪০), কসবা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী শহিদুল খাঁ (৩০), ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সদস্য রাব্বি মিয়া (২৫), পৌর ছাত্রদলের নেতা রাসেদুল ইসলাম (২৭) ও মো. জুয়েল (৩০)। তাঁদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা সবাই ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী।
মাই নেম ইজ গহরজান
উপজেলা বিএনপির কয়েকজন নেতা–কর্মী জানান, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা–কর্মীরা দুই ভাগে বিভক্ত। তাঁদের একটি পক্ষ স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী। অন্যটি জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার অনুসারী। কসবা উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি থেকে সংসদ সদস্যের অনুসারীরা বাদ পড়েছেন বলে দাবি করেন স্থানীয় কয়েকজন নেতা–কর্মী।
এর আগে ১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তীর সইয়ে কসবা উপজেলা ও পৌর ছাত্রদলের দুটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে উপজেলা ছাত্রদলের কমিটি ১২ সদস্যের এবং পৌর ছাত্রদলের কমিটি ১৩ সদস্যের।
সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়
১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তীর সইয়ে কসবা উপজেলা ও পৌর ছাত্রদলের দুটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে উপজেলা ছাত্রদলের কমিটি ১২ সদস্যের এবং পৌর ছাত্রদলের কমিটি ১৩ সদস্যের।
উপজেলা ছাত্রদল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর কবির আহমেদ ভূঁইয়ার অনুসারী নবগঠিত পৌর ছাত্রদলের আংশিক কমিটির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের নেতৃত্বে একটি আনন্দমিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের স্বাধীনতা চত্বরের দিকে এগিয়ে যায়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী রাজু আহমেদ ও শহিদুল খাঁসহ ছাত্রদলের একাংশ জেলা ছাত্রদলের ঘোষিত কমিটিকে অবৈধ দাবি করে প্রতিবাদ মিছিল বের করেন। একপর্যায়ে স্বাধীনতা চত্বরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্যের অনুসারী পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আবার কি একই ভুল করল বাংলাদেশ
সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী রাজু আহমেদ কমিটি বাতিলের দাবি জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
ওই সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলে জানান কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ। তিনি বলেন, এলাকাটিতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শিশু অধিকার সুরক্ষায় আইন বাস্তবায়ন ও বাজেট বরাদ্দে গুরুত্বারোপ
জাতীয় -
২
ইতালি যাওয়ার প্রলোভনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব তারা
জাতীয় -
৩
গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী
জাতীয় -
৪
সেই মাহির জায়গা হয়নি স্কোয়াডে, বাদ মোরসালিনও
জাতীয় -
৫
পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল
জাতীয় -
৬
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৬
জাতীয় -
৭
৪ কারণে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
জাতীয় -
৮
মাই নেম ইজ গহরজান
জাতীয় -
৯
স্পাইক লি-অ্যাঞ্জেলিনা জোলির পর এবার সম্মানিত হচ্ছেন পামেলা অ্যান্ডারসন
বিনোদন -
১০
সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়
জাতীয় -
১১
আবার কি একই ভুল করল বাংলাদেশ
জাতীয় -
১২
যৌনতানির্ভর সিনেমা বানিয়ে বিতর্কিত নির্মাতা তিন্তো ব্রাস মারা গেছেন
জাতীয় -
১৩
বিদ্যুৎ বিল বেশি আসায় নেসকোর অফিসে ঘুরছি, কিন্তু প্রকৌশলীর দেখাই পাই না
সারাবাংলা -
১৪
প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করতে চাই: প্রধানমন্ত্রী
সারাবাংলা -
১৫
আফগানিস্তানের কাছে ১১৩ রানে হারল বাংলাদেশ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন