‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’—আদালত চত্বরে ক্ষুব্ধ পরীমনি
গণমাধ্যম ডেক্স
আজ বৃহস্পতিবার আদালতে যান চিত্রনায়িকা পরীমনি। পরে আদালত থেকে জামিন পেয়ে বের হয়ে তাঁর গাড়িতে উঠতে যাচ্ছিলেন। এমন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন পরীমনি। এ ঘটনায় পরীমনি মেজাজ হারান। মুঠোফোন হাতে ভিডিও করতে থাকা একজনকে শাসাতে থাকেন। কী হয়েছিল পরীমনির সঙ্গে?
ভিডিওতে দেখা যায়, পরীমনির নিরাপত্তাকর্মী ও সহকারীরা নিরাপত্তা দিয়ে আদালত থেকে বের করে নিয়ে আসছিলেন। তিনি হেঁটে গাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় সাংবাদিকদের অনেকেই তাঁকে ঘিরে ধরেন। কেউ কেউ দূর থেকেই পরীমনিকে জামিন নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল, ‘জামিনের পরে আপনার প্রতিক্রিয়া কী, আমাদের মন্তব্যটা বলেন।’
মাই নেম ইজ গহরজান
কিন্তু পরীমনি এ সময় কারও কোনো প্রশ্নের উত্তর দেননি। তিনি যাচ্ছিলেন তাঁর সাদা গাড়ির দিকে। গাড়িতে উঠবেন, এমন সময় হঠাৎ মেজাজ হারিয়ে একজনের দিকে তেড়ে আসেন পরীমনি। এই ঢালিউড নায়িকাকে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’ সেই সময় মুঠোফোন হাতে থাকা একজন বলতে থাকেন, ‘আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।’ পাশ থেকে পরীমনির সহকারীরাও বলতে থাকেন, ‘আপনি গায়ে হাত দিয়েছেন। আপনার হাত ছিল।’
প্রায় ৩০ সেকেন্ড, একসময় বেশ ক্ষিপ্তও হয়ে যান পরীমনি। গণমাধ্যমকর্মীদের সামনেই ওই ব্যক্তির ওপর বারবার রাগ দেখান এই নায়িকা। পরীমনিকে আরও বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’ তখন অনেকেই পরীমনির অভিযুক্ত ব্যক্তিকে সরিয়ে দেন। এ সময় রাগ নিয়েই পরীমনি দ্রুত গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার আগেও পরীমনি এ ঘটনায় বিরক্ত নিয়ে প্রতিক্রিয়া দেখান। অভিযুক্ত ব্যক্তি উচ্চ স্বরে বলতে থাকেন, ‘তাঁর গায়ে আমি দেইনি। কেন সে এ অভিযোগ করবে?’ পরে দ্রুত বের হয়ে যায় পরীমনির গাড়িটি।
সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গতকাল বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ ঘটনার এক দিন পরেই আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এই চিত্রনায়িকা।
আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
আবার কি একই ভুল করল বাংলাদেশ
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শিশু অধিকার সুরক্ষায় আইন বাস্তবায়ন ও বাজেট বরাদ্দে গুরুত্বারোপ
জাতীয় -
২
ইতালি যাওয়ার প্রলোভনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব তারা
জাতীয় -
৩
গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী
জাতীয় -
৪
সেই মাহির জায়গা হয়নি স্কোয়াডে, বাদ মোরসালিনও
জাতীয় -
৫
পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল
জাতীয় -
৬
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৬
জাতীয় -
৭
৪ কারণে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
জাতীয় -
৮
মাই নেম ইজ গহরজান
জাতীয় -
৯
স্পাইক লি-অ্যাঞ্জেলিনা জোলির পর এবার সম্মানিত হচ্ছেন পামেলা অ্যান্ডারসন
বিনোদন -
১০
সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়
জাতীয় -
১১
আবার কি একই ভুল করল বাংলাদেশ
জাতীয় -
১২
যৌনতানির্ভর সিনেমা বানিয়ে বিতর্কিত নির্মাতা তিন্তো ব্রাস মারা গেছেন
জাতীয় -
১৩
বিদ্যুৎ বিল বেশি আসায় নেসকোর অফিসে ঘুরছি, কিন্তু প্রকৌশলীর দেখাই পাই না
সারাবাংলা -
১৪
প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করতে চাই: প্রধানমন্ত্রী
সারাবাংলা -
১৫
আফগানিস্তানের কাছে ১১৩ রানে হারল বাংলাদেশ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন