|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নির্বাচন নিয়ে নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখান ইসরায়েলি ইসির

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:৫৩ পিএম
১৭৬ পঠিত
নির্বাচন নিয়ে নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখান ইসরায়েলি ইসির
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ নাকচ করে চূড়ান্ত ফল ঘোষণা করেছে ইসরায়েলের নির্বাচন কমিশন। বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোট সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে ব্যাপক জালিয়াতি...
গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ নাকচ করে চূড়ান্ত ফল ঘোষণা করেছে ইসরায়েলের নির্বাচন কমিশন। বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোট সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে বিরোধীদের ভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। তবে তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি নির্বাচন কর্তৃপক্ষ। নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট অভিযোগ করেছেন, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু গণতন্ত্রের বিরুদ্ধে ‘পোগ্রম’ চালিয়েছেন। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে বৈধ ভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন তিনি। নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানায়, পর্যালোচনায় এমন কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি, যা নির্বাচনের স্বচ্ছতা বা ফলাফলকে প্রভাবিত করেছে। কিছু সন্দেহজনক বিষয় তদন্তাধীন থাকলেও সেগুলো সামগ্রিক নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার মতো নয়। এদিকে ফিলিস্তিনি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলোর চার জ্যেষ্ঠ রাজনীতিককে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থা শিন বেতের করা দাবি আটকে দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা। তার ভাষ্য, অপরাধের প্রমাণ ছাড়া কোনো নাগরিক বা নির্বাচিত প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করা যায় না। অন্যদিকে, নির্বাচনে অংশ নেওয়া ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি বলেন, ইসরায়েলের সমাজ ও রাষ্ট্রে আরব জনগোষ্ঠীর অবদানকে তিনি সম্মান করেন। নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন হারজগ। কোন রাজনীতিক প্রথমে জোট সরকার গঠনের সুযোগ পাবেন, তা তিনিই নির্ধারণ করবেন। আইজেনকটকে এ দায়িত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনি দল রা'আম আইজেনকটকে সরকার গঠনের জন্য সমর্থনের ঘোষণা দিয়েছে। তবে নতুন সরকার গঠনে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান

সূত্র: নতুন আরএসএস সোর্স