বাংলাদেশ পর্যটন করপোরেশনের ২ কর্মকর্তা ও শাখাকে বিশেষ স্বীকৃতি
গণমাধ্যম ডেক্স
দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ‘সাগরকন্যা’ কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
উৎসবমুখর ও বর্ণিল এই কার্নিভাল বাস্তবায়নে অসাধারণ ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তিপর্যায়ে ২ জন কর্মকর্তা এবং শাখা পর্যায়ে করপোরেশনের দুটি শাখাকে বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মূল্যায়ন সংক্রান্ত অনানুষ্ঠানিক আয়োজনে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক হিসেবে মোবাইল ফোন উপহার প্রদান করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান এবং পরিচালক (বাণিজ্যিক) মো. গনী উল আজম।
মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং সুশৃঙ্খল সমন্বয়ের মাধ্যমেই এই বিশাল কর্মযজ্ঞ সফল করা সম্ভব হয়েছে। আজকের এই পুরস্কার ও স্বীকৃতি ভবিষ্যতে করপোরেশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।
কার্নিভাল বাস্তবায়নে মাঠপর্যায়ে সার্বিক সমন্বয়, চমৎকার ভেন্যু ব্যবস্থাপনা, প্রচার-প্রচারণা এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণে অভূতপূর্ব সাফল্য প্রদর্শনের জন্য ব্যক্তিপর্যায়ে ২ জন কর্মকর্তাকে এবং দলগত দক্ষ পরিচালন ও সেবার মান ধরে রাখার স্বীকৃতিস্বরূপ শাখা পর্যায়ে ২টি শাখাকে এই সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অন্যন্য পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই কার্নিভালে বিচ ক্রিকেট, ফুটবল, ঘুড়ি উৎসব, আকর্ষণীয় মিউজিক কনসার্ট এবং ঐতিহ্যবাহী পিঠা উৎসবসহ নানা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যা দেশি-বিদেশি লাখো পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আন্দোলনকারীদের ৯০ শতাংশই শ্রমিক নন
জাতীয় -
২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের সূচিতেই ভর্তি আবেদন ও পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয় -
৩
সেন্ট মার্টিনে প্রথম রাত ৫০০ পর্যটকের, ‘নীল জলের এমন দ্বীপ মন ভালো করে দেয়’
জাতীয় -
৪
পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্ব দিতে হবে: এসপি মাসুদ
জাতীয় -
৫
সাদেক হোসেন খোকার জীবন থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক
জাতীয় -
৬
জামালপুরে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
জাতীয় -
৭
ইসরায়েলে নতুন সরকার গঠনে আইজেনকোটকে সমর্থনের ঘোষণা আরব দলগুলোর
জাতীয় -
৮
রনির স্ত্রী পরিচয় দেওয়া কে এই ফারজানা
জাতীয় -
৯
জয়ের মঞ্চে ভ্যান্সকে ‘হাবিবি’ বলার কারণ কী?
জাতীয় -
১০
কুমিল্লায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬
জাতীয় -
১১
কৃষিই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী
জাতীয় -
১২
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
জাতীয় -
১৩
সৃজনশীল অর্থনীতির জাতীয় রূপরেখা প্রণয়নে ব্র্যাক ও ইউনেস্কোর চুক্তি
জাতীয় -
১৪
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা, আবেদনকারীদের অঙ্গীকারনামা বাধ্যতামূলক
জাতীয় -
১৫
ইমরানের ‘বর্ষা চোখ’, কেন আলোচনায়
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন