|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৯ কোটি মানুষের দেশকে নিশ্চিহ্ন করার হুমকি, উদ্বেগ মার্কিন কংগ্রেসওম্যানের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:১১ এএম
৩৩৭ পঠিত
৯ কোটি মানুষের দেশকে নিশ্চিহ্ন করার হুমকি, উদ্বেগ মার্কিন কংগ্রেসওম্যানের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি। ৯ কোটি মানুষের একটি দেশকে নিশ্চিহ্ন করার হুমকিকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে মন্তব্য করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনসারি বলেন, ‘তিন...
ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি। ৯ কোটি মানুষের একটি দেশকে নিশ্চিহ্ন করার হুমকিকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে মন্তব্য করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনসারি বলেন, ‘তিনি (ট্রাম্প) আবারও ৯ কোটি মানুষের একটি দেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এটি মানবতাবিরোধী অপরাধ।’ ট্রাম্পের এই যুদ্ধকে ‘বেপরোয়া ও অপ্রয়োজনীয় যুদ্ধ’ আখ্যা দিয়ে এর অবসানে দ্রুত পদক্ষেপ নিতে ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানান তিনি। আনসারি বলেন, ‘প্রতিনিধি পরিষদ ও সিনেটে আবার সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেলে ট্রাম্পের এই বেপরোয়া যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের জরুরি ভিত্তিতে কাজ করতে হবে।’ পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘আর নয়, যথেষ্ট হয়েছে।’ এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সম্ভব হলে তিনি ইরানের বাকি অংশ ধ্বংস করতে চান না। তবে পরিস্থিতির প্রয়োজনে এমন পদক্ষেপ নিতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি। ট্রাম্পের ভাষায়, ‘হয়তো আমাকে তা করতে হতে পারে। আর আপনারা শিগগিরই জানতে পারবেন।’ ট্রাম্পের এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও ইরান যুদ্ধ নিয়ে সমালোচনা ও উদ্বেগ প্রকাশ পাচ্ছে। সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা