|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

একঝলক (৬ নভেম্বর ২০২৬)

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ এএম
৩৯১ পঠিত
একঝলক (৬ নভেম্বর ২০২৬)
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রংপুরে শুরু হয়েছে আমন ধান কাটা। মাঠে হারভেস্টার দিয়ে ধান কাটা চলছে। ফতেপুর, রংপুর। ৬ নভেম্বর
সাপ্তাহিক ছুটির দিনে রাঙামাটির দুই পাহাড়ের মাঝখানে কাপ্তাই হ্রদের ওপর ঝুলে থাকা ঝুলন্ত সেতুতে পর্যটকের ভিড়। ৬ নভেম্বর
বিলে পেতে রাখা অবৈধ চায়না দুয়ারি তুলে মাছ সংগ্রহ করছেন স্থানীয় এক বাসিন্দা। দক্ষিণ গোয়ালচামট, সদর উপজেলা, ফরিদপুর, ৬ নভেম্বর
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় বারোমাসী নদীর বাঁশের সাঁকো ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন আট গ্রামের মানুষ। নাওডাঙ্গা ইউনিয়ন, ফুলবাড়ী, কুড়িগ্রাম, ৫ নভেম্বর।
খাগড়াছড়ি কলাবাগানে আগুনে পুড়ে গেছে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান। পৌর এলাকা, খাগড়াছড়ি, ৬ নভেম্বর
সাপ্তাহিক ছুটির দিন ভোরের আলো ফুটতেই ব্যাট-বল হাতে ক্রিকেট খেলায় মেতে উঠেছে তারা। রায়েরমহল, খুলনা, ৬ নভেম্বর
খেত থেকে ধান কেটে মাড়াইয়ের জন্য নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ক্ষুদ্র সাদ্রা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৬ নভেম্বর
সাইকেলে বড়শি ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে বিলের দিকে শৌখিন এই মৎস্যশিকারি। খুলনা সিটি বাইপাস সড়ক, ৬ নভেম্বর
জ্বালানি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় লাকড়ি বা কাঠখড়ির চাহিদা বেড়েছে। ভুরারঘাট, রংপুর, ৬ নভেম্বর
দীপাবলি উপলক্ষে বাঁশের তৈরি নতুন ডালা বিক্রি করতে বেরিয়েছেন এই বিক্রেতা। উত্তরসাহা পাড়া, শেরপুর, বগুড়া, ৬ নভেম্বর

সূত্র: প্রথম আলো