৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ
গণমাধ্যম ডেক্স
দল-মত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, জনগণ পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছেন। একসঙ্গে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে দায়িত্ব পালনের ৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে প্রবেশ করেনি, ভবিষ্যতেও করবে না।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় বাউফলের বগা হোগলা ব্রিজ এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও বাজারে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে টিউবওয়েল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মাসুদ বলেন, বিশুদ্ধ সুপেয় পানি মহান আল্লাহর অন্যতম নিয়ামত। এ সুবিধা নিশ্চিত করতে ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগের পরিবর্তে স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, বাজারসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাউফলে প্রায় পাঁচ লাখ পরিবারের প্রত্যেকের জন্য ব্যক্তিগতভাবে টিউবওয়েলের ব্যবস্থা করা সরকার কিংবা তাদের একার পক্ষে সম্ভব নয়। তবে কয়েকটি পরিবার সম্মিলিতভাবে আবেদন করলে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
লোহালিয়া নদীতে বগা সেতু প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে সেতুর কাজ শুরু হয়েছে। এটি বাউফলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ও এ বিষয়ে চেষ্টা করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাউফলবাসীর দীর্ঘদিনের সমস্যাটিকে গুরুত্ব দিয়ে সেতুর কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন।
এমপি আরও জানান, দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড ও নিয়োগের বিষয়েও তারা সজাগ রয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় পর্যায়ক্রমে বাউফলের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ৬০টির বেশি টিউবওয়েল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মমতাজের মুজাহিদ, বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. শহিদুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখার সভাপতি মো. মাহমুদুর রহমান, কালিশুরী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আজহারউদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূরসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
স্ত্রীসহ কয়েকজন মারধর করে ফেলে রাখেন, পরে মৃত্যু: পুলিশ
জাতীয় -
২
সেদিনের শিশুটি পরে অস্কার জিতেছেন, ৭৩০ কোটি টাকার মালিক
জাতীয় -
৩
হারের পর ট্রাম্পের সঙ্গে ভ্যান্সের কি দূরত্ব তৈরি হলো?
জাতীয় -
৪
পাহাড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান, জঙ্গলে পড়ে আছে ৩ লাশ
সারাবাংলা -
৫
যাত্রীসেবা আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
জাতীয় -
৬
দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে, বাংলাদেশকে আশা দেখাচ্ছেন মুশফিক-হৃদয়
জাতীয় -
৭
শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনে গাড়িচালকের সংসার, দায় নিচ্ছেন না কেউ
জাতীয় -
৮
দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’ স্লোগান, অভিযুক্ত স্কুলছাত্রীরা বলল ‘ইয়ার্কি’
জাতীয় -
৯
৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ: ইউজিসি চেয়ারম্যান
জাতীয় -
১০
আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গুলিতে নিহত সেনাসদস্যের স্ত্রী
সারাবাংলা -
১১
হাসানের ৬ উইকেট, তবুও দিন শেষে চাপে বাংলাদেশ
খেলাধুলা -
১২
পারিবারিক কলহের বলি গৃহবধূ, স্বামী গ্রেপ্তার
জাতীয় -
১৩
সড়ক দুর্ঘটনায় নিহত হলে ৫ লাখ, আহত হলে সর্বনিম্ন ১ লাখ টাকা
জাতীয় -
১৪
কোচিং প্যানেলে মাইক হাসিকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বড় চমক
জাতীয় -
১৫
ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে যাচ্ছেন তার দলের নেতারা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন