ইউটিউব দেখে মরুর দেশের ফলের আবাদ
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রামের ফটিকছড়িতে শাকসবজির বিপরীতে এখন চাষাবাদ হচ্ছে মরুর দেশের ফল। খালের পাড়ে বিস্তৃত চরের জমিতেই এবার ফলেছে মরুভূমির ফল সাম্মাম। ইউটিউবে ভিডিও দেখে ৪০ শতক জমিতে এ ফলের চাষ করেন ৪২ বছর বয়সী কৃষক মো. এখলাস। প্রথমবারেই ভালো ফলন পেয়েছেন।
ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর বাইন্যাচোলা ব্রিজ সংলগ্ন ধুরুং খালের চরে এ চাষাবাদ করেন তিনি। ওই গ্রমের মৃত আবুল কাশেমেরে ছেলে এখলাস।
কৃষিকাজে আগে থেকেই যুক্ত ছিলেন। সাম্মাম চাষের আগে কলা, বরইসহ বিভিন্ন ধরনের ফল ও কৃষিপণ্য চাষ করতেন। এর আগে গাছের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। নতুন কিছু করার আগ্রহ এবং বেশি লাভের আশায় এবার প্রচলিত ফসলের বাইরে গিয়ে সাম্মাম চাষের সিদ্ধান্ত নেন তিনি। গত ২২ আগস্ট ৪০ শতক জমিতে মালচিং পেপার ব্যবহার করে ২ হাজার ৪০০টি চারা রোপণ করেন। প্রথমবারের এই চাষে তার ব্যয় হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। চারা রোপণের দেড় মাস পর থেকে গাছে ফল আসতে শুরু করে। প্রায় সব গাছেই ফল এসেছে।
সাম্মামের বাইরের অংশ হালকা সবুজ। ভেতরের শাঁস হলুদ রঙের। ফলটি খেতে মিষ্টি, তবে বিশেষ কোনো গন্ধ নেই। পাইকারি বাজারে প্রতি কেজি সাম্মাম ৬৫ টাকা দরে বিক্রি করছেন এখলাস। পাইকাররা সরাসরি তার ক্ষেত থেকে ফল কিনে নিয়ে যাচ্ছেন। ফটিকছড়ি সদর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন। এ পর্যন্ত ১ হাজার ৮০০ কেজি সাম্মাম বিক্রি করেছেন তিনি। এতে আয় হয়েছে ১ লাখ ৮ হাজার টাকা। আরও প্রায় ১ হাজার ৫০০ কেজি ফল বিক্রির আশা করছেন। সেগুলো বিক্রি হলে আরও প্রায় ১ লাখ টাকা আয় হতে পারে। সব মিলিয়ে প্রথমবারের এই চাষে প্রায় ২ লাখ ৮ হাজার টাকার ফল বিক্রির প্রত্যাশা করছেন তিনি।
সাম্মাম চাষি মো. এখলাস কালবেলাকে বলেন, আমাকে সহযোগিতা করছেন চার শ্রমিক। তারা সাম্মাম চাষের পাশাপাশি তার অন্যান্য কৃষিকাজেও সহযোগিতা করেন।
ভালো ফলন পেতে জৈব সার, সালফারসহ পোকামাকড় দমনে প্রয়োজীয় কীটনাশক প্রয়োগ করতে হয় বলে জানান এ কৃষক।
ফটিকছড়িতে সাম্মাম চাষে এখলাস একা নন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরও পাঁচ কৃষক এ ফল চাষ করেছেন। তবে কাঞ্চননগর ইউনিয়নে প্রথমবারের মতো ধুরুং খালের চরে সাম্মাম চাষ করেছেন এখলাস। তার উৎপাদিত ফলের সাফল্য দেখে এলাকার অন্য কৃষকদের মধ্যেও এ ফল চাষে আগ্রহ তৈরি হয়েছে।
কৃষি উপসহকারী কর্মকর্তা শিবুরাম কৃষ্ণ দে কালবোলকে বলেন, ইউটিউব দেখে এখলাস সাম্মাম চাষের পরিকল্পনা করেন। চাষের শুরু থেকেই তার উদ্যোগের খোঁজ-খবর রাখতাম। মাঝে মধ্যে ক্ষেতে গিয়ে ফসলের অবস্থা দেখেছি। তাকে প্রয়োজনীয় সময় ও পরামর্শ দিয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক কালবেলাকে বলেন, মরু অঞ্চলের ফল হিসেবে পরিচিত সাম্মাম ফটিকছড়িতে কয়েক বছর ধরে চাষ হচ্ছে। এবার কাঞ্চননগরের কৃষি উদ্যোক্তা এখলাসের হাত ধরে ধুরুং খালের চরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফলটির চাষ হয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আবারও কালিতে ঢেকে দিয়েছে রবীন্দ্রনাথের গ্রাফিতি, পাশেই লাগিয়েছে প্রচারপত্র
সারাবাংলা -
২
সারা দিন বড়শি ফেলে ধরলেন একটি কাতলা, তাতেই জিতে নিলেন দুই লাখ টাকা
জাতীয় -
৩
আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতে পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী
জাতীয় -
৪
গবেষণামুখী প্রজন্ম তৈরিতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু
জাতীয় -
৫
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর: মীর হেলাল
জাতীয় -
৬
ইরানে রুশ গ্যাস সরবরাহে পাইপলাইন নির্মাণ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা
জাতীয় -
৭
শিক্ষানবিশ মোটরযান চালকদের জন্য বিআরটিএর বিশেষ নির্দেশনা
জাতীয় -
৮
কেন হরমুজ প্রণালিতে ভারতসহ ৪ দেশকে ছাড় দিচ্ছে ইরান
জাতীয় -
৯
আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী
জাতীয় -
১০
আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি
জাতীয় -
১১
যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে বড় পতন শেয়ারবাজারে
জাতীয় -
১২
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ৭ মুসলিম
জাতীয় -
১৩
কেয়ারটেকার মানেন নাই, মেনেছেন; সংস্কার মানেন নাই, মানতে হবে: জামায়াত আমির
জাতীয় -
১৪
শিশুরা যখন রাজনৈতিক পরিবর্তনের মাশুল দেয়: জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের সম্পৃক্ততার একটি পর্যালোচনা
জাতীয় -
১৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ কর্মী গ্রেপ্তার
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন