নোয়াখালীতে নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত, বাড়িতে রেখে চিকিৎসা
গণমাধ্যম ডেক্স
নোয়াখালীর কবিরহাটে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে কবিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত মহিন উদ্দিন ওরফে জাসেদ (৩০) কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১টার দিকে মহিন উদ্দিন কবিরহাট বাজারে গেলে ছয়-সাতজনের একটি দল তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজনের সহায়তায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডেকে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলা বক্স টিটো প্রথম আলোকে বলেন, মহিন উদ্দিন যুবলীগের ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন। তিনি পৌরসভার কাউন্সিলরও ছিলেন। হামলাকারীরা সবাই ক্ষমতাসীন দলের লোকজন। এ কারণে নিরাপত্তার স্বার্থে মহিন উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়নি। একটি বাড়িতে রেখে তাঁর চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার বিষয়টি দেখেছেন। তবে কখন, কোথায় এবং কারা হামলা করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে ৩০ ধাপ পেছাল চুয়েট
জাতীয় -
২
বড়শি দিয়ে মাছ ধরতে পারলে মিলবে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কার
জাতীয় -
৩
হোয়াট আ গ্রেট ট্রানজিশন অব এলপিজি সিলিন্ডার!
জাতীয় -
৪
৭ ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট আজ
জাতীয় -
৫
একটি সাধারণ ঘরে প্রায় পরমশূন্য তাপমাত্রার কোনো বস্তু রাখলে কী ঘটবে
জাতীয় -
৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় বিচার দাবি, ক্লাস-পরীক্ষা বর্জন
জাতীয় -
৭
ম্যান্ডেলার স্মৃতিবিজড়িত রবেন আইল্যান্ড কারাগার ঘুরে দেখলেন ড. ইউনূস
জাতীয় -
৮
মানিকগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ
জাতীয় -
৯
কংগ্রেস হাতছাড়া হওয়ার পর ট্রাম্প প্রশাসনের রদবদল: হোয়াইট হাউসের নতুন প্রধান স্টিফেন মিলার
আন্তর্জাতিক -
১০
অস্ট্রেলিয়ায় মানসিক স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশি নারীদের উদ্যোগ
জাতীয় -
১১
টিভিতে আজকের খেলা (৭ নভেম্বর, ২০২৬)
খেলাধুলা -
১২
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫
জাতীয় -
১৩
৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী
জাতীয় -
১৪
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, যেসব সড়ক দিয়ে যাবে র্যালি
জাতীয় -
১৫
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন