|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ম্যান্ডেলার স্মৃতিবিজড়িত রবেন আইল্যান্ড কারাগার ঘুরে দেখলেন ড. ইউনূস

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:৪১ এএম
৩৬১ পঠিত
ম্যান্ডেলার স্মৃতিবিজড়িত রবেন আইল্যান্ড কারাগার ঘুরে দেখলেন ড. ইউনূস
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে দীর্ঘদিন বন্দি রাখা ঐতিহাসিক রবেন আইল্যান্ড কারাগার পরিদর্শন করেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত ঐতিহাসিক এ দ্বীপ পরিদর্শন করেন...

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে দীর্ঘদিন বন্দি রাখা ঐতিহাসিক রবেন আইল্যান্ড কারাগার পরিদর্শন করেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত ঐতিহাসিক এ দ্বীপ পরিদর্শন করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ পরিদর্শনের আয়োজন করা হয় বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

রবেন আইল্যান্ড দক্ষিণ আফ্রিকার ইতিহাসে বিশেষ গুরুত্ব বহনকারী একটি স্থান। দেশটিতে বর্ণবাদী শাসনামলে রাজনৈতিক বন্দিদের এই দ্বীপের কারাগারে আটকে রাখা হতো। বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা তার জীবনের দীর্ঘ ১৮ বছর এই কারাগারে বন্দি ছিলেন।

পরবর্তী সময়ে রবেন আইল্যান্ড বর্ণবাদবিরোধী সংগ্রাম, স্বাধীনতা ও মানবাধিকারের জন্য আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠে। বর্তমানে ঐতিহাসিক এ স্থানটি দক্ষিণ আফ্রিকার মুক্তিসংগ্রামের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে পরিচিত।

ড. মুহাম্মদ ইউনূসের এই পরিদর্শনের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতাসংগ্রামের ইতিহাস ও মানবাধিকারের জন্য আত্মত্যাগের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে তার সফর যুক্ত হলো।

সূত্র: কালবেলা