|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৩০ ধাপ পেছাল চুয়েট

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:১০ এএম
২৯৭ পঠিত
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৩০ ধাপ পেছাল চুয়েট
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিষয়ক র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩০ ধাপ পিছিয়ে ৪১৫তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। গত বছর এ তালিকায় চুয়েটের...

আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিষয়ক র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩০ ধাপ পিছিয়ে ৪১৫তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। গত বছর এ তালিকায় চুয়েটের অবস্থান ছিল ৩৮৫তম।

এছাড়া দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চার ধাপ পিছিয়েছে চুয়েট। বর্তমানে চুয়েটের অবস্থান ১০১তম, যা গত বছর ছিল ৯৭তম।

কিউএস র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন পারফরম্যান্স সূচক বিশ্লেষণে দেখা যায়, কয়েকটি সূচকে উন্নতি হলেও সামগ্রিক অবস্থানের অবনতি হয়েছে চুয়েটের। প্রতি গবেষণাপত্রে উদ্ধৃতি সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর ১০০-এর মধ্যে ৬৬.১, যা গত বছর ছিল ৫৮.৬। শিক্ষক প্রতি গবেষণাপত্র সূচকেও আগের বছরের তুলনায় স্কোর বেড়ে দাঁড়িয়েছে ৩৬.১। তবে অ্যাকাডেমিক সুনাম সূচকে স্কোর কমেছে। এ সূচকে গত বছর ৩৭.৩ থাকলেও এবার তা দাঁড়িয়েছে ৩৩.৯-এ।

তালিকায় অন্যান্য সূচকের মধ্যে নিয়োগকর্তাদের সুনামে ৫৪.৮, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৩৫.৫, অ্যাকাডেমিক সুনামে ৩৩.৯, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ২৮.৫, পিএইচডিধারী শিক্ষক সূচকে ১৪.৮, আন্তর্জাতিক শিক্ষক সূচকে ২.৩ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১.০ পয়েন্ট পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। সব মিলিয়ে চুয়েটের সামগ্রিক স্কোর ৩৬.৯, যা গত বছর ছিল ৩৫.২।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এ বছর চুয়েটের অবস্থান ১২তম। দেশের পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পর তৃতীয় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ তালিকায় বুয়েটের অবস্থান ১৭৯তম এবং কুয়েটের ৩৭০তম।

উল্লেখ্য, এবারের কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বছর র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২০টির বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স