|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এইচএসসি পাসেই চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪৯ এএম
৩৪৫ পঠিত
এইচএসসি পাসেই চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
এইচএসসি পাসেই চাকরির সুযোগ দিচ্ছে আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৫ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতি...
এইচএসসি পাসেই চাকরির সুযোগ দিচ্ছে আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৫ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি- প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস অন্যান্য যোগ্যতা: এমএস এক্সেল, কোম্পানির সফটওয়্যার এবং অভ্যন্তরীণ ডেটাবেসে নির্ভুলভাবে ডেটা প্রবেশ করানো, আপডেট করা এবং রক্ষণাবেক্ষণে দক্ষতা। অভিজ্ঞতা: বাংলা ও ইংরেজিতে দাপ্তরিক চিঠি, মেমো, বিজ্ঞপ্তি, প্রতিবেদন এবং অন্যান্য চিঠিপত্র প্রস্তুত, টাইপ ও ফরম্যাটে কাজের অভিজ্ঞতা।  চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: শুধু পুরুষ বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর  কর্মস্থল: ঢাকা (তেজগাঁও) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৬

সূত্র: নতুন আরএসএস সোর্স