|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গ্রাম পুলিশ সমাবেশে আসার পথে ২ জনের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:৪৫ পিএম
৪০১ পঠিত
গ্রাম পুলিশ সমাবেশে আসার পথে ২ জনের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ যোগ দিতে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. ক...

রাজধানীতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ যোগ দিতে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

শনিবার (৭ নভেম্বর) সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন গ্রাম পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি আহত ও অসুস্থদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তাদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করে গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে আশ্বস্ত করেন।

এ ছাড়া নিহতদের পরিবারকে সহায়তার লক্ষ্যে পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়া হবে বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়ীতে পৌঁছানো এবং দাফন-কাফনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: নতুন আরএসএস সোর্স