|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইসরায়েলের নয়, জর্ডানের সংসদ ভবনের ভেতরে নামাজ আদায়ের দৃশ্য এটি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০১:৪৭ পিএম
৪২৮ পঠিত
ইসরায়েলের নয়, জর্ডানের সংসদ ভবনের ভেতরে নামাজ আদায়ের দৃশ্য এটি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সম্প্রতি, ইসরায়েলের সংসদ ভবনের ভেতরে সংসদ সদস্যদের নামাজ আদায়ের দৃশ্য দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি ইসরায়েলের নয় ,জর্ডানের সংসদ ভবনে নামাজ আদায় করার দৃশ্য। বিস্তারিত অনুসন্ধানে বিবিসি আরবির ফেসবুক পেজে গত ৪ নভেম্বর প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। সেই...

সম্প্রতি, ইসরায়েলের সংসদ ভবনের ভেতরে সংসদ সদস্যদের নামাজ আদায়ের দৃশ্য দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি ইসরায়েলের নয় ,জর্ডানের সংসদ ভবনে নামাজ আদায় করার দৃশ্য।

বিস্তারিত

অনুসন্ধানে বিবিসি আরবির ফেসবুক পেজে গত ৪ নভেম্বর প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনে থাকা ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওটি জর্ডানের পার্লামেন্টে নামাজ আদায়ের।

একই তথ্য একই ভিডিও প্রচার করেছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিও।

অর্থাৎ, ভিডিওটি ইসরায়েলের নয়, জর্ডানের সংসদ ভবনের।

এছাড়া, অনুসন্ধানে ইসরায়েলের সংসদ ভবনের ভেতরে নামাজ আদায়ের কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সূত্র: নতুন আরএসএস সোর্স