|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পল্টনের জনসভায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মিছিল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৫২ পিএম
৩০১ পঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পল্টনের জনসভায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মিছিল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও জনসভায় ব্যাপক শোডাউন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। সাভার থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে রাজধানীর পল্টনে আয়োজিত জনসভায় যোগ দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল মি...
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও জনসভায় ব্যাপক শোডাউন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। সাভার থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে রাজধানীর পল্টনে আয়োজিত জনসভায় যোগ দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে জনসভায় অংশ নেন তারা। শনিবার (৭ নভেম্বর) সকাল থেকেই দিবসটি উপলক্ষে সাভারের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন। পরে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত বিশাল মিছিল নিয়ে রাজধানীর পল্টনের জনসভার উদ্দেশে রওনা হন তারা। মিছিলে সাভার, আশুলিয়া, ধামরাইসহ ঢাকা জেলা উত্তরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাদের অংশগ্রহণে পল্টনের জনসভায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের অংশ হিসেবে আমরা ঢাকায় যাচ্ছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহ্য রক্ষায় আমরা সোচ্চার রয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করি। তিনি আরও বলেন, ঐতিহাসিক এ দিবসের চেতনা ও আদর্শ ধারণ করে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দলের নেতৃত্বের প্রতি আস্থা ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে আগামী দিনের কার্যক্রমেও তারা সক্রিয় থাকবেন। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে তারা সাভার থেকে পল্টনে এসেছেন। এ কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি জানান দিয়েছেন তারা।

সূত্র: নতুন আরএসএস সোর্স