|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নিচ্ছিলেন ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৬:৪৭ এএম
৩৪৯ পঠিত
নিচ্ছিলেন ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ডাকাতির কাজে ব্যবহারের জন্য মজুত করা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে এসআরবি-৯। বিজ...
হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ডাকাতির কাজে ব্যবহারের জন্য মজুত করা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে এসআরবি-৯। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় এসআরবি। পরে শনিবার (৭ নভেম্বর) ভোর রাতে সেখানে অভিযান চালানো হয়। এসআরবির উপস্থিতি টের পেয়ে ৭ থেকে ৮ জন পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে আটক করা সম্ভব হলেও ৩ থেকে ৪ জন পালিয়ে যায়। পরে বসতঘরে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা দুটি লোহার চাকু, কাঠের বাটযুক্ত একটি লোহার চাকু, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি লোহার বল্লম, একটি দাঁ, একটি চাপাতি, একটি রামদা, দুটি করাত, একটি লোহার পাত, একটি মোটরসাইকেলের লোহার চেইন ও দুটি লোহার সুজসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৫৪০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এ.টি.এম. হেলাল (৫৬), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে কাজী রুবেল (২৩), মহদিরকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. তারেক মিয়া (২৬) এবং গাজীনগর গ্রামের আ. হামিদ তালুকদারের ছেলে বাবুল তালুকদার (৩৯)। এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাদের ও উদ্ধার করা আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: কালবেলা