|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্যারাগুয়ের ইসরায়েলপন্থি সাবেক প্রেসিডেন্ট আটক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫৮ এএম
৩৯৩ পঠিত
প্যারাগুয়ের ইসরায়েলপন্থি সাবেক প্রেসিডেন্ট আটক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ব্যাংকিং সংকটে ভূমিকার অভিযোগে প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন দেশটির এক বিচারক। ইউএনও ব্যাংকের পতনের ঘটনায় তার বিরুদ্ধে আমানতকারীদের অর্থের অপব্যবহার এবং ব্যক্তিগত স্বার্থে তহবিল ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ আনা হয়েছে। ব্যাংকটির পতনে লাখো আমানতকারী তাদের সঞ্...
ব্যাংকিং সংকটে ভূমিকার অভিযোগে প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন দেশটির এক বিচারক। ইউএনও ব্যাংকের পতনের ঘটনায় তার বিরুদ্ধে আমানতকারীদের অর্থের অপব্যবহার এবং ব্যক্তিগত স্বার্থে তহবিল ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ আনা হয়েছে। ব্যাংকটির পতনে লাখো আমানতকারী তাদের সঞ্চয়ের অর্থ ব্যবহারের সুযোগ হারান। খবর এএফপির। শুনানি শেষে সাংবাদিকদের বিচারক বলেন, আদালত তাকে বিচার-পূর্ব আটক রাখার নির্দেশ দিয়েছেন। আস্থাভঙ্গ এবং ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে তহবিলের অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে ব্যাংক ধসের ঘটনায় সৃষ্ট রাজনৈতিক ও আর্থিক সংকটের জেরে সান্তিয়াগো পেনাকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। পরে তাকে গৃহবন্দি করে পুলিশ। দেশটির ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ডিজিটাল ব্যাংক উয়েনো বন্ধ হয়ে যাওয়ার পর দেশটিতে সংকট তৈরি হয়। বৃহস্পতিবার পেনা পদত্যাগের প্রস্তাব দিলেও আইনপ্রণেতারা তা গ্রহণ না করে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে অভিশংসন প্রক্রিয়া চালান। শুক্রবার সিনেটে ৪৪ জন সদস্য তার অপসারণের পক্ষে ভোট দেন। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পেনার। ২০২৪ সালে তিনি জেরুজালেমে প্যারাগুয়ের দূতাবাস পুনরায় চালু করেন। ওই সময় জেরুজালেমে দূতাবাস স্থাপনকারী দেশগুলোর মধ্যে প্যারাগুয়ে ছিল ষষ্ঠ। ইসরায়েলের অধিকাংশ মিত্র দেশই তেল আবিবে নিজেদের দূতাবাস পরিচালনা করে। তাদের অনেকের অবস্থান, ভবিষ্যতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আলোচনার মধ্য দিয়েই জেরুজালেমের মর্যাদা নির্ধারিত হওয়া উচিত। সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

সূত্র: নতুন আরএসএস সোর্স