|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:২০ পিএম
৩৪২ পঠিত
সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।  শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ বাজারে থানা সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জামালগঞ্জ উ...
সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।  শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ বাজারে থানা সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সঙ্গে যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও আজিজের বিরোধ চলে আসছিল। আহ্বায়কের সঙ্গে মো. শাহজাহান যোগ দেওয়ার পর বিরোধ আরও বাড়ে। এরই ধারাবাহিকতায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে দুই পক্ষ পৃথকভাবে র‌্যালি বের করে। র‌্যালি দুটি ভিন্ন দিক থেকে এসে জামালগঞ্জ থানার সামনের সড়কে পৌঁছালে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। পরে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর দুই পক্ষ পৃথক অবস্থানে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, ‘বিএনপির দুই পক্ষ দুই জায়গা থেকে র‌্যালি বের করে। থানার সামনের সড়ক অতিক্রম করার সময় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে দুপক্ষ দুই দিকে অবস্থান করছে।’

সূত্র: নতুন আরএসএস সোর্স