|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পোল্যান্ডে গোলাগুলি: হামলাকারী উগ্র ডানপন্থি মতাদর্শে বিশ্বাসী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪২ এএম
৩৯৪ পঠিত
পোল্যান্ডে গোলাগুলি: হামলাকারী উগ্র ডানপন্থি মতাদর্শে বিশ্বাসী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোর কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। হামলায় সংশ্লিষ্ট তরুণ উগ্র ডানপন্থি মতাদর্শে বিশ্বাসী বলে সন্দেহ করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৮ নভেম্বর) পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচ...

পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোর কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। হামলায় সংশ্লিষ্ট তরুণ উগ্র ডানপন্থি মতাদর্শে বিশ্বাসী বলে সন্দেহ করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৮ নভেম্বর) পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি এক সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন হামলাকারী ২৫ বছর বয়সী একজন পোলিশ নাগরিক। তিনি উগ্র ডানপন্থি মতাদর্শের প্রতি আকৃষ্ট ছিলেন এবং তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত উগ্র ও চরম জাতীয়তাবাদী।

পুলিশ জানিয়েছে, হামলার সময় ওই ব্যক্তির পরনে সামরিক ধাঁচের পোশাক ছিল এবং তার কাছে সামরিক মানের অস্ত্র ছিল। তবে তিনি দেশটির সেনাবাহিনীর সদস্য ছিলেন না। তার ব্যবহৃত গাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পোলিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির আগ্নেয়াস্ত্র রাখার অনুমতিপত্র ছিল। পরিবারের বাড়ি থেকে তিনি অস্ত্র সংগ্রহ করে থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

তদন্তের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারী উগ্র ডানপন্থি মতাদর্শে অনুপ্রাণিত ছিলেন বলে জানিয়েছেন দেশটির এক মন্ত্রী। তবে তার হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ক্রাকো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ওস্ত্রোভিয়েক শভিয়েন্তোকশিস্কি শহরে সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় সন্ত্রাসবিরোধী পুলিশও অভিযানে অংশ নেয়। বাড়িটি থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ এখনো সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করেনি। হামলার প্রকৃত উদ্দেশ্য, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্র: ইউরো নিউজ ও বিবিসি

সূত্র: কালবেলা