|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ এএম
২৭০ পঠিত
কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক স্থাপনায় বিস্ফোরকবাহী ড্রোন হামলায় দেশটির তিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন। কলম্বিয়ার সেনাবাহিনীর প্রথম ডিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় বলিভার বিভাগের সান্তা রোসা পৌরসভায় সামরিক স...
কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক স্থাপনায় বিস্ফোরকবাহী ড্রোন হামলায় দেশটির তিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন। কলম্বিয়ার সেনাবাহিনীর প্রথম ডিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় বলিভার বিভাগের সান্তা রোসা পৌরসভায় সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বিস্ফোরক বহনে সক্ষম করে পরিবর্তিত কয়েকটি ড্রোন ব্যবহার করে সামরিক ক্যান্টনমেন্টের স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। ঘটনার পরপরই নিরাপত্তা প্রটোকল কার্যকর করা হয়। সেনাসদস্যরা হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণে কাজ শুরু করেন। হামলায় আরও কয়েকজন সামরিক সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ হামলার নিন্দা জানিয়েছে কলম্বিয়ার সেনাবাহিনী। তাদের ভাষায়, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে সাধারণ জনগণকে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে সেনাবাহিনীর প্রথম ডিভিশন। এ ছাড়া সন্দেহজনক কর্মকাণ্ড বা হামলা-সংক্রান্ত তথ্য জানাতে নাগরিকদের দেশটির সন্ত্রাসবিরোধী হটলাইনে যোগাযোগের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: আনাদোলু এজেন্সি 

সূত্র: নতুন আরএসএস সোর্স