|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মেসির বিবর্ণ দিনে জয়বঞ্চিত ইন্টার মায়ামি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:১৬ এএম
৪২৩ পঠিত
মেসির বিবর্ণ দিনে জয়বঞ্চিত ইন্টার মায়ামি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
প্রতিপক্ষের জালে তিনবার বল জড়িয়েও জয় পায়নি ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধ সমান গোল ৩ গোল হজম করে মেসি-সুয়ারেজরা। আর্জেন্টাইন মহাতারকা নিজেও ছিলেন কিছুটা বিবর্ণ, গোল-অ্যাসিস্ট কোনোটিই পাননি। তবে টানা দুই মৌসুমে সর্বোচ্চ গোলের সুবাদে গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) শার্লট এফ...

প্রতিপক্ষের জালে তিনবার বল জড়িয়েও জয় পায়নি ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধ সমান গোল ৩ গোল হজম করে মেসি-সুয়ারেজরা। আর্জেন্টাইন মহাতারকা নিজেও ছিলেন কিছুটা বিবর্ণ, গোল-অ্যাসিস্ট কোনোটিই পাননি। তবে টানা দুই মৌসুমে সর্বোচ্চ গোলের সুবাদে গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি।

মেজর লিগ সকারের (এমএলএস) শার্লট এফসির বিপক্ষে নিয়মিত মৌসুমে ইন্টার মায়ামির শেষ ম্যাচ ছিল এটি। যেখানে তারা ৬০ পয়েন্ট ইস্টার্ন কনফারেন্সের টেবিলে দ্বিতীয় হয়েছে। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। শীর্ষে থাকা ন্যাশভিলে এসসি ১৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে। ৭৭ পয়েন্ট নিয়ে তারা এমএলএসের এক মৌসুমে (২০২৪) মায়ামির (৭৪) সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড ভেঙে দিয়েছে।

মেসি এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করলেন সর্বোচ্চ ২৬ গোল করে। এর মধ্য দিয়ে তিনি লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পরপর দুই মৌসুমে গোল্ডেন বুট জিততে চলেছেন। 

এদিকে, শার্লটের বিপক্ষে ম্যাচের ১৪তম মিনিটে ইয়ান ফ্রেই মায়ামিকে এগিয়ে দেন। ৩৩তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে জার্মান বার্তেরামে হেড করলে লুইস সুয়ারেজ খুব কাছ থেকে বল জালে জড়ান। ৪২তম মিনিটে পেনাল্টি এলাকার বাইরে থেকে শট নিয়ে ব্যবধান ৩-০ করেন রদ্রিগো ডি পল। বিরতির আগে মায়ামির লিড ৩-০।

দ্বিতীয়ার্ধে নেমে শার্লট দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ব্যবধান কমিয়ে ৫০তম ও ৫৫তম মিনিটে গোল করেন লিয়েল আবাদা। ৯০তম মিনিটে টাইগার স্মলসের শট পোস্টে লেগে ফিরলে ফিরতি বল জালে জড়িয়ে সমতা ফেরান রোদোলফো আলোকো। এর আগে গত ২ মে ঘরের মাঠ নু স্টেডিয়ামে মায়ামি ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও জয় পায়নি। সেদিন ঘুরে দাঁড়িয়ে ৪-৩ ব্যবধানে জিতেছিল অরল্যান্ডো সিটি।

সূত্র: নতুন আরএসএস সোর্স