|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:২৭ এএম
২৪৩ পঠিত
ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইরানে জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সময় সশস্ত্র সহিংসতায় জড়িত থাকা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে অভিযান পরিচালনার অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন হাসান দিয়োবান্দ, হামিদ কাজেমি ও রেজা জানগান...

ইরানে জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সময় সশস্ত্র সহিংসতায় জড়িত থাকা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে অভিযান পরিচালনার অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন হাসান দিয়োবান্দ, হামিদ কাজেমি ও রেজা জানগানেহ।

ইরানের বিচার বিভাগের অভিযোগ, তারা আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও পেট্রোল বোমা ব্যবহার করে সহিংস কর্মকাণ্ড চালিয়েছিলেন। এ ছাড়া কারাজ শহরে সরকারি স্থাপনায় আগুন দেওয়া এবং একটি বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষতিসাধনের অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়। এতে শহরটির কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ।

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, সরকারি সম্পত্তিতে হামলা ও সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে তদন্তের পর গত ১১ জানুয়ারি দিয়োবান্দকে গ্রেপ্তার করা হয়। তার তত্ত্বাবধানে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আরও ১০ জনকে পরবর্তী সময়ে গ্রেপ্তার করা হয়।

আদালতে তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়। পরে দেশটির সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় বহাল রাখলে তা কার্যকর করা হয়।

অন্যদিকে, একই মামলায় অভিযুক্ত বাকি আসামিদের পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে একাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাও রয়েছেন।

সূত্র: রয়টার্স 

সূত্র: নতুন আরএসএস সোর্স