সুন্দরবনে বেড়াতে গিয়ে ঢেউয়ে ভেসে যান পর্যটক, পরে মরদেহ উদ্ধার
গণমাধ্যম ডেক্স

সাতক্ষীরার কদমতলা ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে সুন্দরবন ভ্রমণে গিয়ে সাগরের ঢেউয়ে ভেসে নিখোঁজ হয়েছিলেন এক পর্যটক। দুই দিন পর গতকাল শনিবার রাতে সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ পর্যটকের নাম মো. রিয়াজ আহমেদ (২৮)। তিনি ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঁঠালী পশ্চিমপাড়ার বাসিন্দা। তাঁর বাবা আবুল বাশার ঢালী।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে তিন দিনের ভ্রমণ অনুমতি নিয়ে ‘ইকোট্যুরিজম-২’ নামের কাঠের তৈরি পর্যটকবাহী বোটে সুন্দরবনে যান ১৯ পর্যটক। বোটটি পরিচালনা করেন সাতক্ষীরার ট্রলারমালিক মিজানুর রহমান। পর্যটক দলের সদস্যরা নরসিংদী, ময়মনসিংহ, ঢাকা ও গাজীপুরের বাসিন্দা।
গত শুক্রবার বেলা একটার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার চরে পৌঁছানোর আগে নতুন জেগে ওঠা একটি চরে বোটটি আটকে যায়। বোটটি সরানোর জন্য মাঝিসহ কয়েক পর্যটক পানিতে নেমে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। এ সময় সাগরের বড় ঢেউয়ে চার পর্যটক ভেসে যান। তাঁদের মধ্যে তিনজন ফিরে আসতে সক্ষম হলেও নিখোঁজ হন রিয়াজ।
গত বৃহস্পতিবার সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে তিন দিনের ভ্রমণ অনুমতি নিয়ে ‘ইকোট্যুরিজম-২’ নামের কাঠের তৈরি পর্যটকবাহী বোটে সুন্দরবনে যান ১৯ পর্যটক।
ঘটনার পরপরই স্থানীয় জেলে, কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা রিয়াজের সন্ধানে তল্লাশি শুরু করেন। পরে তাঁর সফরসঙ্গীরাও উদ্ধারকাজে যোগ দেন। দুই দিন ধরে সাগর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানোর পর গতকাল শনিবার রাত ১০টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আলোর কোলের কানার মাথা এলাকায় তাঁর মরদেহ পাওয়া যায়।
দুবলার চরে মাছ ধরতে যাওয়া জেলে মো. শাহজাহান বলেন, টানার মাথা খালের চরে একটি মরদেহ ভাসতে দেখে জেলেরা তাৎক্ষণিক বন বিভাগকে খবর দেন। পরে তাঁদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম আজ রোববার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বন বিভাগের শরণখোলা অঞ্চলের সহকারী বন সংরক্ষকের (এসিএফ) মাধ্যমে তাঁরা মরদেহ উদ্ধারের খবর পান। পরে কোস্টগার্ড ও শরণখোলা নৌ থানার পুলিশের একটি দলের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি শরণখোলা নৌ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
সারাবাংলা -
২
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে জরুরি নির্দেশনা
জাতীয় -
৩
জোট ছাড়াই আইজেনকটের সরকারকে সমর্থন দেবে আরবদের দল
জাতীয় -
৪
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা
জাতীয় -
৫
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া সেই কোচকে বরখাস্ত করল মিশর
জাতীয় -
৬
পান, জর্দা, চুনের কৌটা জব্দ করে ধ্বংস, প্রশংসিত হাসপাতাল কর্তৃপক্ষ
জাতীয় -
৭
দেশের অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: টুকু
জাতীয় -
৮
অস্কারজয়ী নায়িকা সামনে, পাত্তা দিলেন না কৌতুক অভিনেতা
জাতীয় -
৯
জীবনের নতুন অধ্যায় শুরু, ওমরাহে গিয়ে জানালেন নীহা
জাতীয় -
১০
জেন–জির গন্তব্য কেন বিদেশ
জাতীয় -
১১
৭৭ মণ ভারতীয় জিরা জব্দ, গ্রেপ্তার ৩
জাতীয় -
১২
মুজিববাদ-মওদুদীবাদ মাদ্রাসায় চলবে না: এমপি সরোয়ার
জাতীয় -
১৩
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল
জাতীয় -
১৪
৮ নভেম্বর: ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল
জাতীয় -
১৫
পারশার স্বামী কি আসাদ নূর, নানা ‘ক্লু’ নিয়ে জল্পনা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন