জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল
গণমাধ্যম ডেক্স
জামালপুরে শেখ হাসিনার দেশে ফেরাকে স্বাগত জানিয়ে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার নেতাকর্মীরা। রোববার (৮ নভেম্বর) সকালে শহরের প্রধান সড়কে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মিছিল করেন। তাদের অধিকাংশের মুখে মুখোশ ছিল বলে জানিয়েছে পুলিশ।
সকাল সাড়ে ৮টার দিকে শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলের একটি ৫ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মিছিলের সামনে একটি ব্যানার দেখা যায়। ব্যানারের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং অন্য পাশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর ছবি রয়েছে।
ভিডিওতে মিছিলকারীদের ‘রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার ভয় নেই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘শহরের বকুলতলা থেকে তমালতলা পর্যন্ত ১৫-২০ জন মিলে একটি মিছিল করেছে। তাদের অধিকাংশেরই মুখোশ পরা। তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সাইবার নিরাপত্তায় ক্রিটিক্যাল রেটিং পেল ওপেনএআইয়ের নতুন এআই মডেল
জাতীয় -
২
আইজেনকট কি নেয়ানিয়াহুর চেয়ে কম ক্ষতিকর হবেন পৃথিবীর জন্য? ইসরায়েলের মরোক্কান অভিবাসী সম্ভাব্য সরকারপ্রধানের বিষয়ে ১০ তথ্য
জাতীয় -
৩
জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
জাতীয় -
৪
শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
সারাবাংলা -
৫
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে জরুরি নির্দেশনা
জাতীয় -
৬
জোট ছাড়াই আইজেনকটের সরকারকে সমর্থন দেবে আরবদের দল
জাতীয় -
৭
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা
জাতীয় -
৮
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া সেই কোচকে বরখাস্ত করল মিশর
জাতীয় -
৯
পান, জর্দা, চুনের কৌটা জব্দ করে ধ্বংস, প্রশংসিত হাসপাতাল কর্তৃপক্ষ
জাতীয় -
১০
দেশের অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: টুকু
জাতীয় -
১১
অস্কারজয়ী নায়িকা সামনে, পাত্তা দিলেন না কৌতুক অভিনেতা
জাতীয় -
১২
জীবনের নতুন অধ্যায় শুরু, ওমরাহে গিয়ে জানালেন নীহা
জাতীয় -
১৩
জেন–জির গন্তব্য কেন বিদেশ
জাতীয় -
১৪
৭৭ মণ ভারতীয় জিরা জব্দ, গ্রেপ্তার ৩
জাতীয় -
১৫
মুজিববাদ-মওদুদীবাদ মাদ্রাসায় চলবে না: এমপি সরোয়ার
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন