|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শিক্ষক থেকে উদ্যোক্তা, সোহেলের হাত ধরে সারা দেশে যাচ্ছে নদীর তাজা মাছ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:৫৩ পিএম
২৯৬ পঠিত
শিক্ষক থেকে উদ্যোক্তা, সোহেলের হাত ধরে সারা দেশে যাচ্ছে নদীর তাজা মাছ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চাকরি কিংবা শিক্ষকতার মতো পেশার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার প্রবণতা বাড়ছে শিক্ষিত তরুণদের মধ্যে। নিজের কর্মসংস্থানের পাশাপাশি মানুষের কাছে ভালো ও মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ব্যবসায় নামছেন অনেকেই। তেমনই এক তরুণ উদ্যোক্তা কুমিল্লার লালমাই উপজেলার মো. সোহেল রানা। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়...

চাকরি কিংবা শিক্ষকতার মতো পেশার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার প্রবণতা বাড়ছে শিক্ষিত তরুণদের মধ্যে। নিজের কর্মসংস্থানের পাশাপাশি মানুষের কাছে ভালো ও মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ব্যবসায় নামছেন অনেকেই। তেমনই এক তরুণ উদ্যোক্তা কুমিল্লার লালমাই উপজেলার মো. সোহেল রানা।

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন সোহেল রানা । বর্তমানে একটি স্কুলে শিক্ষকতা করছেন তিনি। তবে শিক্ষকতার মধ্যেই নিজের কর্মজীবন সীমাবদ্ধ রাখেননি। মানুষের চাহিদা ও দেশীয় পণ্যের বাজারকে সামনে রেখে শুরু করেছেন মাছ ও মৌসুমি পণ্যের ব্যবসা।

সোহেলের উদ্যোগের অন্যতম বিশেষত্ব হলো নদীর মাছ সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া। তার পণ্যের তালিকায় রয়েছে পদ্মা-মেঘনা নদীর মোহনার ইলিশ, নদীর পাঙ্গাশ, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। মাছের পাশাপাশি মৌসুমি পণ্য হিসেবে আম, লিচু, মধু, খেজুর, আনারস, তরমুজ, শ্রীমঙ্গলের চা পাতা, আমচুর পাউডার এবং  নারকেলসহ বিভিন্ন পণ্যও সরবরাহ করছেন তিনি।

বর্তমানে অনলাইনে নানা ধরনের পণ্য কেনাবেচা হলেও ভালো ও নির্ভরযোগ্য পণ্য পাওয়া ক্রেতাদের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে মাছের ক্ষেত্রে সতেজতা, উৎস ও মান নিয়ে ক্রেতাদের মধ্যে নানা ধরনের সংশয় থাকে। সেই জায়গায় আস্থা তৈরি করাকেই গুরুত্ব দিচ্ছেন সোহেল।

তার উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা ঘরে বসেই নদীর মাছ অর্ডার করতে পারছেন। বিশেষ করে পদ্মা-মেঘনার মোহনার ইলিশসহ বিভিন্ন মাছ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। ফলে কুমিল্লার লালমাইয়ের এই উদ্যোক্তার সঙ্গে যুক্ত হচ্ছেন দেশের বিভিন্ন এলাকার ক্রেতারাও।

সোহেলের কাছে শুধু মাছ নয়, পাওয়া যাচ্ছে মৌসুমি দেশীয় পণ্যও। মৌসুমে ভালো মানের আম, লিচু, মধু, খেজুর, আনারস, তরমুজ, শ্রীমঙ্গলের চা পাতা, আমচুর পাউডার এবং  নারকেলসহ বিভিন্ন পণ্য সংগ্রহ করে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তিনি। তার লক্ষ্য, বাজারে প্রচলিত নানা পণ্যের ভিড়ে ক্রেতাদের কাছে মানসম্মত ও ভালো পণ্য তুলে ধরা।

শিক্ষিত হয়েও ব্যবসায় আসার বিষয়ে সোহেলের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তার মতে, শিক্ষিত তরুণরা শুধু চাকরির জন্য অপেক্ষা না করে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে ব্যবসা ও উদ্যোক্তা হওয়ার দিকে এগিয়ে এলে কর্মসংস্থানের সুযোগ যেমন তৈরি হবে, তেমনি মানুষের প্রয়োজনীয় পণ্য ও সেবার মানও বাড়বে।

সোহেল বলেন, ‘আমি শিক্ষকতার পাশাপাশি এমন একটি উদ্যোগ গড়ে তুলতে চেয়েছি, যেখানে মানুষ ভালো পণ্য কিনতে পারবে এবং পণ্যের মান নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবে। মাছ থেকে শুরু করে মৌসুমি পণ্য—যা কিছু সরবরাহ করছি, চেষ্টা করছি ভালো মানের পণ্য দেওয়ার।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে নদীর মাছের ক্ষেত্রে ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। পদ্মা-মেঘনার মোহনার ইলিশসহ বিভিন্ন মাছ দেশের যেকোনো প্রান্তের মানুষের কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’

সোহেলের উদ্যোগে অনলাইনভিত্তিক অর্ডারের পাশাপাশি পরিচিত ক্রেতাদের মধ্যেও ধীরে ধীরে তৈরি হচ্ছে একটি নির্ভরযোগ্য নেটওয়ার্ক। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম, সিলেট, খুলনা, ঢাকা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের ৭ জন তরুণ উদ্যোক্তা তার কাছ থেকে নদীর বিভিন্ন মাছ পাইকারিতে কিনে নিজ জেলাতে বিক্রি করছে। সে আরো জানায় এই ৭ জন তরুণ উদ্যোক্তাও নাকি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স সম্পন্ন করা তরুণ। তার কাছ থেকে মাছসহ বিভিন্ন পণ্য পাইকারিতে নিয়ে  মাছ কিংবা অন্য কোনো পণ্য নিতে আগ্রহী ক্রেতারা কোন অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডারের মাধ্যমে পণ্য সংগ্রহ করতে পারেন।

ব্যবসাটিকে ভবিষ্যতে আরও বড় পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে সোহেলের। দেশীয় নদীর মাছ ও মৌসুমি কৃষিপণ্যকে কেন্দ্র করে একটি নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা গড়ে তুলতে চান তিনি। তার লক্ষ্য, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যেন সহজেই ভালো মানের দেশীয় পণ্য পেতে পারেন।

চাকরি আর ব্যবসা—দুই দায়িত্বই সামলে এগিয়ে চলেছেন সোহেল রানা। তার এই উদ্যোগ শুধু একজন শিক্ষিত তরুণের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প নয়; বরং শিক্ষিত সমাজের একটি অংশ যে এখন নিজের পেশাগত পরিচয়ের পাশাপাশি মানুষের প্রয়োজনীয় ভালো পণ্য সরবরাহের ক্ষেত্রেও ভূমিকা রাখতে চাইছে, সোহেলের উদ্যোগ তারই একটি উদাহরণ।

সূত্র: নতুন আরএসএস সোর্স