|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শ্রমিক অসন্তোষে ইন্ধন ও অর্থায়নের অভিযোগ, যুবলীগ নেতা গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:৪৬ পিএম
৩৭০ পঠিত
শ্রমিক অসন্তোষে ইন্ধন ও অর্থায়নের অভিযোগ, যুবলীগ নেতা গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন ও অর্থায়নের অভিযোগে সালাউদ্দিন আহমেদ সোহেল নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়া এবং নাশকতাকারীদের অর্থায়নে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে...

ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন ও অর্থায়নের অভিযোগে সালাউদ্দিন আহমেদ সোহেল নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়া এবং নাশকতাকারীদের অর্থায়নে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (০৭ নভেম্বর) রাতে সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালাউদ্দিন আহমেদ সোহেল কার্যক্রম নিষিদ্ধ সাভার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ব্যাংক টাউন এলাকার বাসিন্দা মো. শাহাদাৎ হোসেনের ছেলে।

পুলিশের দাবি, তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে পুঁজি করে একটি পক্ষ শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ প্রক্রিয়ায় তৃতীয় পক্ষ হিসেবে সোহেল শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছিলেন। পাশাপাশি বিভিন্ন উপায়ে নাশকতাকারীদের অর্থায়নের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলারও আসামি সোহেল। এ ছাড়া মাদক সংশ্লিষ্টতার বিষয়েও তার বিরুদ্ধে তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা সালাউদ্দিন আহমেদ সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। পোশাকশিল্প খাতে অস্থিরতা সৃষ্টির ঘটনায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-২১) তাকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স