|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

লিলি সিরাম সোপের নতুন পণ্যদূত সাবিলা নূর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০২:৫১ পিএম
২২৪ পঠিত
লিলি সিরাম সোপের নতুন পণ্যদূত সাবিলা নূর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

দেশের অন্যতম শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবির স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। আগামী দুই বছর ব্র্যান্ডটির নানা প্রচারের কাজে যুক্ত থাকবেন তিনি।

গতকাল শনিবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সাবিলা নূর এবং লিলি সিরাম গ্লো সোপের পক্ষে চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান চুক্তিতে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রিমার্কের মিডিয়া ও কমিউনিকেশন হেড মিজানুর রহমান, হারল্যানের মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব, মডার্ন ট্রেড চ্যানেল প্রধান হেলাল উদ্দিন এবং লিগ্যাল অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আহসান হাবিব।

অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, ‘লিলি সাবান আগেও ব্যবহার করেছি। তবে এবার লিলি সাবান এসেছে আগের চেয়ে আরও উন্নত মান, নতুন ও আধুনিক প্রযুক্তি এবং আরও সমৃদ্ধ ফর্মুলা নিয়ে। এর উন্নত গুণমান, কার্যকারিতা আর মন মাতানো দীর্ঘস্থায়ী সুগন্ধ আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’ তিনি বলেন, ‘নিজের অভিজ্ঞতা থেকেই লিলি সোপের ওপর আমার বিশেষ আস্থা তৈরি হয়েছে। আর সেই বিশ্বাস থেকেই লিলি সাবানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়া সত্যিই আনন্দের।’

আবির আদনান বলেন, ‘লিলি সিরাম গ্লো সোপের সঙ্গে সাবিলা নূরের মতো গুণী অভিনেত্রীকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। লিলি সোপের নতুন ভেরিয়েন্টগুলো উন্নত মান ও বৈশিষ্ট্য নিয়ে বাজারে এসেছে। আমরা বিশ্বাস করি, গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলি দেশের সেরা সাবান ব্র্যান্ড হয়ে উঠবে।’

লিলি সিরাম গ্লো সোপ পাওয়া যাচ্ছে তিনটি ভেরিয়েন্টে—ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ।

সূত্র: প্রথম আলো