|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আরও এক বিশ্ব রেকর্ড গড়ার পথে রোহিত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম
৪৩৮ পঠিত
আরও এক বিশ্ব রেকর্ড গড়ার পথে রোহিত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটি খেলা বাকি। এই তিন ম্যাচে বিশ্ব রেকর্ড গড়তে পারেন রোহিত শর্মা। সেই লক্ষ্যেই এগোচ্ছেন ভারতীয় এই হিট মাস্টার। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন সর্বাধিক ছক্কার মালিক রোহিত। তিনি মেরেছেন ৩৮৩টি ছক্কা। আর ১৭টি ছক্কা মারতে পারলেই বিশ্বের প্রথম ব্যা...

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটি খেলা বাকি। এই তিন ম্যাচে বিশ্ব রেকর্ড গড়তে পারেন রোহিত শর্মা। সেই লক্ষ্যেই এগোচ্ছেন ভারতীয় এই হিট মাস্টার।

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন সর্বাধিক ছক্কার মালিক রোহিত। তিনি মেরেছেন ৩৮৩টি ছক্কা। আর ১৭টি ছক্কা মারতে পারলেই বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক দিনের ক্রিকেটে ৪০০ ছক্কা মারার অনন্য মাইলফলক গড়বেন রোহিত। নিউজিল্যান্ড সিরিজেই সেই সুযোগ রয়েছে তার সামনে।

রোহিতের পর দ্বিতীয় স্থানে রয়েছেন শহিদ আফ্রিদি। তিনি মেরেছেন ৩৫১ ছক্কা। প্রথম দশে থাকা বাকি ব্যাটসম্যানরা হলেন-ক্রিস গেইল, সনৎ জয়সুরিয়া, মহেন্দ্র সিংহ ধোনি, ইয়ন মরগান, এবিডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালাম, শচীন টেন্ডুলকার ও জশ বাটলার।

এই ১০ জনের মধ্যে বাটলার বাদে বাকিরা অবসর নিয়ে নিয়েছেন। বাটলার এক দিনের ক্রিকেটে ১৯৩টি ছক্কা মেরেছেন। তার ছক্কার সংখ্যা রোহিতের চেয়ে ১৯০টি কম। 

এই তালিকায় রোহিতের পর আছেন ক্রিস গেইল। তার ছক্কার সংখ্য়া ৫৫৩। এই তালিকাতেও বাটলার ও কোহলি ছাড়া সক্রিয় ক্রিকেটার নেই প্রথম দশে। 

বাটলারের ছক্কার সংখ্যা ৪১৮। কোহলির ৩৩৬। তারা রোহিতের থেকে অনেক পিছিয়ে। এখনকার ক্রিকেটে তিন ফরম্যাটে নিয়মিত খেলা ব্যাটসম্যানদের সংখ্যায় অনেক কম। সুতরাং আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত ৭০০ ছক্কা মারতে পারলে সেই রেকর্ডও ভাঙা প্রায় অসম্ভব।

তিন ডাবল সেঞ্চুরি করে ইতোমধ্যেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রোহিত। আর ৪০০ ছক্কার মাইফলক স্পর্শ করলে নিশ্চিত নিজেকে অন্যদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবেন ভারতের এই হিটম্যান। 

তথ্যসূত্র : টাইমসনাউ

সূত্র: নতুন আরএসএস সোর্স