বিল নিয়ে তর্ক করায় সংযোগ বিচ্ছিন্ন, তিন দিন পর বিদ্যুৎ পেলেন সেই গ্রাহক
গণমাধ্যম ডেক্স
নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে কথা-কাটাকাটির জেরে সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ ওঠার তিন দিন পর বিদ্যুৎ পেয়েছেন গ্রাহক স্বপন মিয়া। আজ রোববার দুপুরে তাঁর বাড়িতে বিদ্যুৎ–সংযোগ পুনঃস্থাপন করে পল্লী বিদ্যুৎ সমিতি।
বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় গতকাল শনিবার প্রথম আলোর অনলাইন সংস্করণে এবং আজ রোববার ছাপা পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।
আজ সন্ধ্যায় মুঠোফোনে স্বপন মিয়ার স্ত্রী আসমা আক্তার প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে যাঁরা আগে তাঁদের বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন, তাঁদের দুজনসহ মোট তিনজন বাড়িতে আসেন। পরে মিটারে তার সংযুক্ত করে বিদ্যুৎ–সংযোগ চালু করে দেন।
আসমা আক্তার বলেন, সংযোগ দেওয়ার আগে ওই ব্যক্তিরা তাঁর কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নিতে চেয়েছিলেন। তবে তিনি তাতে স্বাক্ষর করেননি।
শব্দের মানচিত্র
শুধু বিল বেশি আসার কারণ জানতে চাওয়ায় তাঁকে এভাবে হয়রানি করা হলো কেন, পল্লী বিদ্যুতের কর্মীদের কাছে জানতে চেয়েছিলেন বলে জানান আসমা আক্তার। তখন ওই দুই ব্যক্তি তাঁদের ভুল বুঝতে পেরে তাঁর কাছে দুঃখ প্রকাশ করেন।
আসমা আক্তার বলেন, ‘তাঁরা আমাকে বলেছেন, যেন আর কাউকে গালিগালাজ না করি। আমি তাঁদের বলেছি, কাউকে কোনো গালিগালাজ করিনি। শুধু জানতে চেয়েছি, আমার বিদ্যুৎ বিল বেশি এসেছে কেন। যেহেতু তাঁরা সংযোগ বিচ্ছিন্ন করার পর আবার সংযোগ দিয়ে গেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন, তাই এখন তাঁদের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই।’
এ বিষয়ে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছেন। আজই সংযোগ পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। সরেজমিনে পরিস্থিতি দেখে সংযোগ দেওয়ার জন্য ওই দুই কর্মীর সঙ্গে একজন কর্মকর্তাকেও পাঠানো হয়েছিল।
শাহ আলম আরও বলেন, গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ এভাবে বিচ্ছিন্ন করা হলো কেন, বিষয়টি তাঁরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছেন।
গত বৃহস্পতিবার বিকেলে মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের আলীপুর গ্রামের স্বপন মিয়ার বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বিল একসঙ্গে ৩ হাজার ১০০ টাকা পরিশোধের পর অক্টোবর মাসের বিল আসে ৮৭০ টাকা। এ বিল নিয়ে কথা-কাটাকাটির জেরে সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে অভিযোগ করেন স্বপন মিয়ার স্ত্রী আসমা আক্তার। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের দাবি ছিল, বিল দিতে গেলে কর্মীদের গালিগালাজ ও কর্মকর্তাকে হুমকি দেওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বিএনপির র্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
সারাবাংলা -
২
বিনা খরচে মালয়েশিয়া, প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ
জাতীয় -
৩
স্বপ্নপূরণে প্রত্যাশাকেও ছাড়িয়ে গেলেন হৃদয়
জাতীয় -
৪
বিল নিয়ে তর্ক করায় সংযোগ বিচ্ছিন্ন, তিন দিন পর বিদ্যুৎ পেলেন সেই গ্রাহক
জাতীয় -
৫
শব্দের মানচিত্র
জাতীয় -
৬
তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ
জাতীয় -
৭
‘ফ্যাসিস্ট সরকার কৃষকদের কম্বাইন হারভেস্টার বিতরণ না করে শত কোটি টাকা লুটপাট করেছে’
জাতীয় -
৮
২৩ বছর কারাবাসের পরও ৫০ হাজার টাকার অভাবে আটকে ছিল মুক্তি
জাতীয় -
৯
দায়িত্ব নিলেন এসআরবির নতুন ডিজি ফারুক আহমেদ
জাতীয় -
১০
রাস্তার কাজে চাঁদা না দেওয়ায় ঠিকাদারের গাড়ি নিয়ে গেলেন বিএনপি নেতা
সারাবাংলা -
১১
আর্জেন্টিনার মাঠে আবারও খেলবেন মেসি!
খেলাধুলা -
১২
প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল স্বপ্ন
জাতীয় -
১৩
দেবীদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়িবহরে হামলা–ভাঙচুর
জাতীয় -
১৪
১২ হাজারে বিক্রি হলো এক ইলিশ
জাতীয় -
১৫
লিলি সিরাম সোপের নতুন পণ্যদূত সাবিলা নূর
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১২
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন