|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সিলেট বন্ধুসভার পাঠচক্রে হেমেন্দ্রকুমার রায়ের ‘যকের ধন’

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০৩:০০ এএম
৩৪৯ পঠিত
সিলেট বন্ধুসভার পাঠচক্রে হেমেন্দ্রকুমার রায়ের ‘যকের ধন’
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কিশোর অ্যাডভেঞ্চার ও রহস্য উপন্যাস হলো ‘যকের ধন’, রচনা করেছেন হেমেন্দ্রকুমার রায়। এটি বিমল-কুমার সিরিজের প্রথম কিস্তি। বাংলা সাহিত্যের গুপ্তধনের সন্ধানের গল্পের ক্ষেত্রে বইটিকে একটি ক্ল্যাসিক বা মাইলফলক হিসেবে ধরা হয়। উপন্যাসজুড়ে রয়েছে সূক্ষ্ম সার্কাজম, অ্যাডভেঞ্চার আর...

৬ নভেম্বর সিলেট প্রথম আলো বন্ধুসভা অফিসে বন্ধুরা হারিয়ে গিয়েছিলেন লেখক হেমেন্দ্রকুমার রায়ের ‘যকের ধন’ বইয়ের গুপ্তধন খুঁজতে।

হেমেন্দ্রকুমার রায় (প্রকৃত নাম: প্রসাদদাস রায়) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, গীতিকার, সম্পাদক, শিল্প সমালোচক ও অনুবাদক। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা শিশু-কিশোর সাহিত্যকে রূপকথা ও আদ্যিকালের বেঙ্গমা-বেঙ্গমীর জগৎ থেকে বের করে আধুনিক, যুক্তিনিষ্ঠ রহস্য-রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার ধারায় রূপ দেওয়ার পেছনে তার অবদান অনস্বীকার্য।

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কিশোর অ্যাডভেঞ্চার ও রহস্য উপন্যাস হলো ‘যকের ধন’, রচনা করেছেন হেমেন্দ্রকুমার রায়। এটি বিমল-কুমার সিরিজের প্রথম কিস্তি। বাংলা সাহিত্যের গুপ্তধনের সন্ধানের গল্পের ক্ষেত্রে বইটিকে একটি ক্ল্যাসিক বা মাইলফলক হিসেবে ধরা হয়। উপন্যাসজুড়ে রয়েছে সূক্ষ্ম সার্কাজম, অ্যাডভেঞ্চার আর শেষে ঈশপের গল্পের মতো নীতি শিক্ষা।

সিলেট বন্ধুসভার পাঠচক্রের আসর

বন্ধু অলখ সরকার বলেন, ‘বর্তমান জীবনের চাকচিক্য আর ব্যস্ততার ভিড়ে বইটি অল্প সময়ের জন্য হলেও আমাদের ফিরিয়ে নিয়ে যায় রহস্য-রোমাঞ্চসন্ধানী কৈশোরজীবনে।’

বন্ধু লৈরিক বলেন, বইটির ধারাবাহিকতায় লেখকের ‘আবার যকের ধন’ নামে আরেকটি গ্রন্থ ১৯৩৩ সালে প্রকাশিত হয়।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু দেব রায় সৌমেন, ফয়সাল আহমেদ, গায়েত্রী বর্মণ, সোহান বর্মন, সমরজিৎ হালদার, অম্লান রায়, সৌরভ তালুকদার, সুমন দাসসহ অনেকে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, সিলেট বন্ধুসভা

সূত্র: প্রথম আলো