|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী নুর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:০২ এএম
৩২৩ পঠিত
এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী নুর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আমাদের লক্ষ্য সংঘাত নয়, শান্তি; প্রতিহিংসা নয়, সম্প্রীতি; বিভেদ নয়, ঐক্য। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রোববার (৮...
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আমাদের লক্ষ্য সংঘাত নয়, শান্তি; প্রতিহিংসা নয়, সম্প্রীতি; বিভেদ নয়, ঐক্য। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নুরুল হক নুর বলেন, নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। তারপরও সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছেন এলাকার শান্তি, উন্নয়ন ও মানুষের ভালো থাকার প্রত্যাশায়। জনগণের সেই প্রত্যাশা বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, কিছু কিছু জায়গায় চরাঞ্চলের জমি দখলসহ বিভিন্ন বিষয় নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাদের কেউ জমি দখল কিংবা অবৈধ কর্মকাণ্ডে জড়িত নন। বরং যারা চরাঞ্চলের জমি দখল ও ভুয়া দলিলপত্রের মাধ্যমে বিভিন্ন অপকর্মে জড়িত, তারাই এলাকায় নৈরাজ্য, মারামারি ও সংঘাত সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, আমরা নিজেরা এখন পর্যন্ত এমন কোনো বক্তব্য দিইনি, যাতে এলাকায় উত্তেজনা বা সংঘাত সৃষ্টি হয়। আমরা শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে চাই।  বিএনপি ও গণঅধিকার পরিষদের দায়িত্বশীল নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে বসতে হবে, আলোচনা করতে হবে এবং সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। সব সমস্যার সমাধান শুধু প্রশাসন কিংবা আইন-আদালতের মাধ্যমে সম্ভব নয়। রাজনৈতিক দলের নেতা হিসেবে মানুষের সমস্যা সমাধানে আমাদেরও সামাজিক ও নৈতিক দায়িত্ব রয়েছে। স্থানীয় নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী নুর বলেন, নির্বাচনকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের কথাবার্তা, অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পারস্পরিক সমন্বয় ও আলোচনার মাধ্যমে এমন প্রার্থী নির্বাচন করতে হবে, যাদের নিয়ে এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা সম্ভব। শুধু চটকদার বক্তব্য দিয়ে মানুষের আস্থা অর্জন করা যায় না; এলাকার উন্নয়নে বাস্তব কাজ করতে হবে। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক আহমেদ মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলম শানুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান হাওলাদার, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাব হোসেন আকন, সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের সদস্যসচিব শামিম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার। এর আগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের মাঠে গিয়ে শেষ হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স